Thursday, May 14, 2026

করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে, ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Date:

Share post:

নতুন করে করোনার সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে। শীতের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এছাড়াও আরও একটি জেলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবে এই প্রতিনিধি দল।

হরিয়ানা, রাজস্থান, গুজরাত এবং মণিপুরের উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় দল পাঠানোর পর এবার রাজ্য ও কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

পশ্চিমবঙ্গের প্রায় পাঁচটি জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। আর এই কারণেই সেই সমস্ত জেলাতে যাবে এ কেন্দ্রীয় প্রতিনিধি দল। শীতের মধ্যেই এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বলেই জানানো হয়েছে। নবান্নর কাছেও এমনই বার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীর এই প্রতিনিধি দল এক সপ্তাহ রাজ্যের থাকবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টারে কীভাবে রোগীরা রয়েছেন, সেখানে কোভিড ওয়ার্ড-এর কী অবস্থা সব কিছু নেই পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নেবেন তাঁরা এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন-শুধু বাংলা নয়, একুশে দেশের ৫ রাজ্যে বাজবে নির্বাচনী ডঙ্কা, জানুন বিস্তারিত

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...