Tuesday, May 19, 2026

পরকীয়া সম্পর্ক বাঁচিয়ে রাখতে মিলিয়ন ডলার খরচ করেন দুবাইয়ের প্রিন্সেস হায়া

Date:

Share post:

নিজের বডিগার্ডের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে দুবাইয়ের প্রিন্সেস হায়ার। আর সেই সম্পর্ক বাঁচিয়ে রাখতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাখতুমের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া। সম্প্রতি এ তথ্যই প্রকাশ এসেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর প্রতি মাসে প্রেমিকের পিছনে হায়ার খরচ হয় কয়েক মিলিয়ন ডলার। সম্প্রতি ১২ হাজার ডলার অর্থমূল্যের এক দামি ঘড়ি নিজের ওই বডিগার্ডকে উপহার দিয়েছেন হায়া।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ষষ্ঠ স্ত্রী হায়ার সঙ্গে স্বামী শেখ মোহাম্মদ আল মাখতুমের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতিমধ্যেই অবসান ঘটেছে। আর এই সম্পর্কের অবসানের পেছনে কারণ হিসেবে উঠে আসছে প্রিন্সেসের পরকীয়া প্রেম। শুধু তাই নয় ইতিমধ্যেই দুবাইয়ের শাসক স্বামী মাখতুমের বিরুদ্ধে লন্ডনের পারিবারিক আদালতে মামলা দায়ের করেছেন প্রিন্সেস হায়া। সেখানে তিনি অভিযোগ করেন তার সন্তানদের অপহরণ ও জোর করে দুবাইয়ের আটকে রাখার চেষ্টা করেছে স্বামী। আদালতের শুনানিতে উঠে আসে বডিগার্ড রাসেল ফ্লাওয়ারের সঙ্গে প্রিন্সেসের পরকীয়া সম্পর্কের কথা। রাসেলের প্রাক্তন স্ত্রীর ঘনিষ্ঠদের তরফের জানা গিয়েছে, ৪৬ বছর বয়সী ওই প্রিন্সেস ৩৭ বছর বয়সী রাসুলের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন।

আরও পড়ুন:কোন জটিল রোগে ভুগছেন রানা দগ্গুবতী, রয়েছে মৃত্যুর আশঙ্কাও !

শুধু তাই নয় এই সম্পর্ক বাঁচিয়ে থাকতে প্রেমিককে বিপুল অংকের উপহার দিয়ে যেতেন ওই প্রিন্সেস। সম্প্রতি ১২ হাজার ডলার অর্থমূল্যের একটি ঘড়ি ও ৫০ হাজার ডলার অর্থমূল্যের একটি শর্টগানও তিনি উপহার দেন রাসেলকে। এই সম্পর্ক প্রকাশ্যে আসার পর প্রিন্সেসের প্রেমিক রাসেল ফ্লাওয়ারের চার বছরের দাম্পত্য জীবনের সম্পর্কের বিচ্ছেদও ঘটে।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...