Thursday, May 14, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

Date:

Share post:

ফের রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।প্রাথমিক টেট ‘অনলাইন অ্যাপ্লিকেশন’ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ২৩ নভেম্বর ২০২০। সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে মামলা করেছেন টেট উত্তীর্ণ এক পরীক্ষার্থী ৷  জরুরি ভিত্তিতে এই মামলার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।  শুক্রবার এই মামলার শুনানি হবে হাইকোর্টে।
২৩ নভেম্বর নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার ৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন । পর্ষদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, যে সমস্ত প্রার্থীরা চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণ হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন তারাও ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এর নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। ২০১৪ সালে যে সমস্ত প্রার্থীদের টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে রয়েছেন তাদের নথি যাচাই করা হবে।
এই মামলা জটে প্রাথমিক শিক্ষক নিয়োগে জটিলতা বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...