Monday, June 1, 2026

বিধায়ক থেকেই বিজেপিতে যোগ মিহির গোস্বামীর

Date:

Share post:

বিধায়ক থেকেই বিজেপিতে যোগ দিলেন মিহির গোস্বামী। কোচবিহার দক্ষিণে তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক মিহির শুক্রবার সন্ধেয় দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীর উপস্থিতিতে দলে যোগ দিয়েছেন। উপস্থিত ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, বিজেপি সাংসদ অর্জুন সিং।

গত অক্টোবরের গোড়ায় মিহির গোস্বামী সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে নানা ক্ষোভ প্রকাশ শুরু করেন। পুজোর পরে তাঁর বাড়িতে যান বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক। তারপরেই জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে।

কিন্তু, মিহির গোস্বামী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের পাওয়ার আশায় বসেছিলেন বলে জানান। সে কথা একাধিকবার ফেসবুকে লিখেন। এরমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে তাঁর সঙ্গে দেখা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়।

শুক্রবার দুপুরে দিল্লিতে পৌঁছনোর কিছুক্ষণ পরে ফেসবুকে পোস্ট দিয়ে তৃণমূলের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করার কথা ঘোষণা করেন মিহির গোস্বামী। সন্ধেয় বিজেপিতে সামিল হন। তবে, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। দলনেত্রীর তরফে বার্তা পেলে অবশ্যই ইস্তফা দেওয়ার কথা ভাববেন বলে জানিয়েছেন মিহির গোস্বামী।

আরও পড়ুন- কাজে এল না হার্দিক-ধাওয়ানদের লড়াই, অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার ভারতের

Related articles

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...

নবান্নে শুভেন্দু-যৌথ মঞ্চ বৈঠক, বাজেটে ডিএ ও নিয়োগে সুখবরের ইঙ্গিত 

নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, গ্র্যান্ট-ইন-এইড ও অস্থায়ী...

ছুটির দাবিতে নাবালিকার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ! ধৃত প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তারক্ষী

ছুটির দাবিতে বাড়িতে এসে তাণ্ডব। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে (Security guard Sanju Sharma)...