Sunday, March 15, 2026

‘ওরা কৃষক, কোনও সরকারি সংস্থা নয় যে বেচে দেবেন’, সরব কানহাইয়া

Date:

Share post:

কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে ভারতের কৃষক সম্প্রদায়। সম্প্রতি পাঞ্জাব হরিয়ানার কৃষকদের দিল্লি চলো অভিযান থামাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে খট্টর সরকারকে। কৃষকদের এহেন আন্দোলনে যথেষ্ট চাপে কেন্দ্রের মোদি সরকার। এহেন পরিস্থিতির মাঝেই এবার কৃষকদের পাশে দাঁড়িয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআই নেতা কানহাইয়া কুমার। জানিয়ে দিলেন কৃষকরা কোনও সরকারি সংস্থা নয়, যে সরকার চাইলেই বেচে দেবে।

শনিবার মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে একের পর এক টুইট করেন কানহাইয়া কুমার। যেখানে তিনি লেখেন, ‘শুনুন সাহেব! ওরা কৃষক, কোন নির্বাক সরকারি সংস্থা নয় যে আপনি আপনার বন্ধুদের কাছে ইচ্ছামত দামে বিক্রি করে দেবেন।’ এর পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, ‘কৃষকরা আপনার কাছে তো ১৫ লক্ষ টাকা চাইছে না। এটাও বলছে না ওনাদের সাড়ে আট হাজার কোটির বিমান কিনে দিতে হবে। শুধু বলছে, ওই বিলে একটা লাইন যুক্ত করার জন্য, যে এমএসপির কম দামে ফসল কেনা বেআইনি হিসেবে গণ্য হবে।’

আরও পড়ুন:আন্দোলনের নামে নাটক বিজেপির, তৃণমূলের মিছিলে বললেন বিদ্যুৎমন্ত্রী

পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, ‘ভালো হতো যদি কৃষকরা তাদের ক্ষেতে মাশরুমের সঙ্গে সঙ্গে কিছু লজ্জা উৎপাদন করতে পারতেন। সবজির সাথে মসলা ফ্রি এমন কোনও স্কিমে সাহেব ও তার সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের তা দিতে পারতেন।’ প্রসঙ্গত, নয়া কৃষিবিলকে কেন্দ্র করে ক্ষোভ ক্রমশ বেড়ে উঠেছে কৃষি প্রধান রাজ্য পাঞ্জাব হরিয়ানাতে। কৃষকদের অভিযোগ মোদি সরকারের এই বিল পুরোপুরি কৃষক স্বার্থবিরোধী। তাদের দাবি এই বিলের মাধ্যমে কৃষি মান্ডি তুলে দিয়ে শব্দের বেসরকারি সংস্থার গোলাম বানানোর পরিকল্পনা করছে কেন্দ্র।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...