Wednesday, May 13, 2026

ক্রিকেটেও ডার্বির রং সবুজ মেরুন, ১ রানে হারালো ইস্টবেঙ্গলকে

Date:

Share post:

ফুটবলের পর এবার ক্রিকেটেও ডার্বির রং সবুজ মেরুন। শনিবার বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জে ইস্টবেঙ্গলকে ১ রানে হারাল মোহনবাগান। চোটের কারনে এদিন মাঠে নামেননি মনোজ তিওয়ারি।

শনিবার ইডেনে টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২১ রান করে মোহনবাগান। ম‍্যাচে এদিন বাগানের হয়ে নেতৃত্ব দেন অনুষ্টুপ মজুমদার। বাগানের হয়ে ৩৭ বলে ৫৫ রান করেন অনুষ্টুপ। ৭ টি চার ও ১ টি ছয় মারেন রুকু। ৪৪ বলে ৪১ রান করেন বিবেক সিং। জবাবে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রানে আটকে যায় লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের হয়ে একা লড়াই চালান সায়ন শেখর মণ্ডল। ৫৫ বলে ৫২ রান করেন তিনি। ফুটবলের ডার্বি জয়ের ২৪ ঘন্টার মধ‍্যেই ক্রিকেটেও ডার্বি জয় বাগানের।

আরও পড়ুন- সরকার ফেলার ষড়যন্ত্র? সিবিআই বাঁধা পড়তেই ইডি তৎপর মহারাষ্ট্রে

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...