Wednesday, May 6, 2026

বাংলায় আসাদউদ্দিনের সভার অনুমতি দিল না রাজ্য প্রশাসন

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। অন্যান্য প্রথম সারির দলগুলির পাশাপাশি বাংলা এবার কোমর বেঁধে প্রস্তুত হচ্ছে ‘অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন'(মিম)। ডিসেম্বরের শেষ সপ্তাহে মিমের শীর্ষ নেতা আসাদুদ্দিন ওয়েইসিকে মুর্শিদাবাদের সভা করানোর প্রস্তুতি নিচ্ছিল রাজ্যের মিম সংগঠন। তবে সেই সভা করার অনুমতি দিলো না রাজ্য প্রশাসন।

শনিবার দুপুরে মুর্শিদাবাদের সাগর দিঘিতে ইন্ডোর সভা করে যোগদান কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল মিমের রাজ্য নেতৃত্ব। এই খবর প্রশাসনের কানে পৌঁছতেই শুক্রবার রাতে মিমের জেলার নেতৃত্বকে তলব করে স্থানীয় থানা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় অনুমতি ছাড়া সভা করলেন কড়া পদক্ষেপ নেবে পুলিশ। এরপর বাধ্য হয়েই ওই সভা স্থগিত করে মিম নেতৃত্ব। এ প্রসঙ্গে স্থানীয় এক মিম নেতা জানান, আমরা তো ইন্ডোর কর্মসূচির জন্য সভা করতে চেয়েছিলাম। তার জন্য আবার অনুমতি লাগে নাকি! তাই স্থানীয় পুলিশকে কিছু জানাইনি। তবে পুলিশ সে অনুমতি দিল না। পাশাপাশি এক পুলিশ আধিকারিকের তরফে জানানো হয়েছে, শুধু মিম নয় ওইখানে কাউকেই সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন:নাগাল্যান্ডে মাটির তলায় “হীরে” মেলার পর এবার গোদাবরীর তীরে মিলছে “সোনা”!

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজ্যে দাঁত ফোটাতে শুরু করেছে আসাদউদ্দিন ওয়েইসির দল। সম্প্রতি বিহার নির্বাচনে পাঁচটি আসন দখল করার পর, মিমের নজর এখন বাংলা। জানা গিয়েছে, সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের মোট ১৮ টি আসনে এবার প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিম। সেই উপলক্ষেই বাংলার একাধিক জেলায় সভা করার প্রস্তুতি শুরু করেছে আসাদউদ্দিনের দল।

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...