Friday, May 15, 2026

আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, ৩১ নিরাপত্তারক্ষী সহ মৃত ৩৪

Date:

Share post:

ফের একবার ভয়াবহ জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। রবিবার আফগানিস্তানে দুটি আলাদা জায়গায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। যার জেরে ৩১ জন নিরাপত্তা রক্ষীর সহ মৃত্যু হয়েছে মোট ৩৪ জনের। পাশাপাশি ২৪ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জঙ্গিরা মূলত সেনাঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ এই হামলা চালায়।

জানা গিয়েছে, রবিবার আফগানিস্তানের পূর্বপ্রান্তের গজনী শহরের নিকটবর্তী এলাকায় এই হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে শহরের বাইরে ‘পাবলিক প্রটেকশন ইউনিটে’ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩১ জন নিরাপত্তা রক্ষী ও তিনজন সাধারণ নাগরিকের। এর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন ২৪ জন। দ্রুত তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। যদিও এখনো পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে চেনা ভঙ্গিতে তালিবানের দিকেই উঠছে অভিযোগের আঙুল।

আরও পড়ুন:করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়

প্রসঙ্গত, আফগানিস্তানে শান্তি বজায় রাখতে তালিবানের সঙ্গে শান্তি চুক্তিতে অগ্রসর হয়েছে আফগান সরকার ও আমেরিকা। চলছে দুই পক্ষের আলোচনা পর্ব। এহেন অবস্থাতেই ভয়াবহ বিস্ফোরণ শান্তি চুক্তির ক্ষেত্রে তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন। জানা গেছে, ইতিমধ্যেই বিস্ফোরণস্থল সংলগ্ন গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে আফগান প্রশাসন।

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...