Wednesday, May 13, 2026

মারাদোনাকে শ্রদ্ধা মেসির, গোলের পর ফুটবল রাজপুত্রকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন লিওর

Date:

Share post:

মারাদোনাকে বিশেষ শ্রদ্ধা লিওনেল মেসির। রবিবার লা-লিগার ম‍্যাচে গোল করার পর ফুটবল রাজপুত্রকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মেসি।

গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো মারাদোনা। তারপর থেকেই নানা রকমভাবে শ্রদ্ধাঞ্জাপন করে চলেছেন গোটা বিশ্ব। রবিবার লা-লিগার ম‍্যাচের পর মারাদোনাকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করলেন লিও। কেরিয়ারের একেবারে শেষের দিকে ১৯৯৩ সালে আর্জেন্তিনার নিওয়েলেস ওল্ড বয়েজ ক্লাবে সই করেন দিয়েগো। ১৯৯৪ সাল পর্যন্ত ওখানেই থাকে তিনি। সেই সময় মাত্র সাত বছর বয়সে নিওয়েলেসে যোগদেন মেসি।সেখানে সাতবছর কাটিয়ে বার্সেলোনায় আসেন তিনি।

আরও পড়ুন:শুরু রাস উৎসব, স্যানিটাইজার হাতে দিয়েই রাসচক্র ঘোরাচ্ছেন ভক্তরা

ফুটবল রাজপুত্রকে স্মরণ করতে সেই নিওয়েলেসের স্মৃতিকেই টেনে আনলেন মেসি। রবিবার লা-লিগার ম‍্যাচে ওসাসুনার বিরুদ্ধে গোল করার পর বার্সেলোনার জার্সি খুলে, গায়ে চাপানো নিওয়েলসের লাল-কালো ১০ নম্বর জার্সি বিশ্বের দরবারে তুলে ধরেন মেসি। এই ভাবেই মারাদোনাকে স্মরন করেন তিনি।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...