Wednesday, March 18, 2026

কৃষক বিক্ষোভে সংহতি, লাগাতার প্রচার শুরু কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির

Date:

Share post:

কেন্দ্রের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে দিল্লির আন্দোলনকে সমর্থন ও সংহতি জানিয়ে পশ্চিমবঙ্গে জোরদার কৃষক আন্দোলনের সিদ্ধান্ত নিল সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি (এআইকেএসসিসি)। সংগঠনের রাজ্য কমিটির বৈঠকে নয়া আইনের প্রতিবাদে প্রচারসভা, কুশপুত্তলিকা দাহ, পথ অবরোধ, রাজভবন অভিযান ও দিল্লি যাত্রা ঘোষিত হয়েছে। কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইন ও দিল্লিতে কৃষক আন্দোলনের প্রেক্ষিতে এআইকেএসসিসি-র পঃ বঙ্গ শাখার বৈঠক থেকে নির্দিষ্ট কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়।

দিল্লির সর্বভারতীয় কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এআইকেএসসিসি এই আন্দোলনের অন্যতম শরিক হচ্ছে। কেন্দ্রীয় নয়া কৃষি আইন এবং বিদ্যুৎ আইনের সর্বনাশা ক্ষতিকারক দিকগুলি তুলে ধরে ১ ও ২ ডিসেম্বর এরাজ্যের সমস্ত জেলার গ্রামে গ্রামে অসংখ্য প্রচার সভা, প্রধানমন্ত্রী মোদির কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী প্রতিবাদ ও কৃষি আইনের প্রতিলিপি জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি সংগঠিত হবে।

আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর বাংলার জেলায় জেলায় কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে পথ অবরোধ সংগঠিত করা হবে।

আরও পড়ুন : মা গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছি…কৃষক বিক্ষোভ নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

নয়া কৃষি আইন ও বিদ্যুৎ আইন ২০২০ প্রত্যাহারের দাবিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় হাজার হাজার কৃষকদের রাজভবন অভিযান সংগঠিত হবে।

রাজ্য সরকারের কাছে সংগঠনের দাবি, অবিলম্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করা হোক।

spot_img

Related articles

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...