Thursday, May 14, 2026

কৃষি আইনের প্রতিবাদে এবার এনডিএ ছাড়ার হুমকি আরএলপির

Date:

Share post:

এর আগে নয়া কৃষি আইনকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে এনডিএ ত্যাগ করেছে বিজেপির সবচেয়ে পুরনো জোটসঙ্গী শিরোমণি আকালি দল। দিল্লির চলতি কৃষক বিক্ষোভে তারাও অন্যতম শরিক। এবার কৃষি আইনের প্রতিবাদে উষ্মা প্রকাশ করল আরেক এনডিএ শরিক। কেন্দ্রে বিজেপির জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি হুমকি দিয়েছে, বর্তমান কৃষি আইন বাতিল করা না হলে তারাও এনডিএ ছেড়ে বেরিয়ে যাবে। ফলে কৃষক বিক্ষোভের পাশাপাশি এখন শরিক কাঁটায় বিদ্ধ মোদি-শাহের সরকার।

আরও পড়ুন : কৃষক বিক্ষোভে সংহতি, লাগাতার প্রচার শুরু কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির

বিজেপির জোটসঙ্গী আরএলপির নেতা ও রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে বলেছেন, দেশজুড়ে কৃষকদের আবেগকে গুরুত্ব দিন। অবিলম্বে এই কালা কানুন রদ করুন। স্বামীনাথন কমিশনের প্রস্তাব বাস্তবায়িত করুন। বেনিওয়ালের দাবি, কেন্দ্রের উচিত সময় নষ্ট না করে কৃষকদের সঙ্গে আলোচনায় বসা ও তাঁদের আবেগকে মর্যাদা দেওয়া। প্রসঙ্গত, এনডিএর শরিক দল আরএলপির রাজনৈতিক সমর্থনের ভিত্তি কৃষকরা। তাই নিজেদের জনভিত্তি অটুট রাখতে বেনিওয়ালদের সামনে বিকল্প পথ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...