Tuesday, June 16, 2026

রাজ্যের শিক্ষকদের পক্ষে সওয়াল শমীকের

Date:

Share post:

রাজ্যে শিক্ষকদের নিয়ে শাসকদলের মনোভাবকে এক হাত নিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য । তার অভিযোগ , যারা শিক্ষকদের নিয়মিত বেতন দেননি , বদলির ক্ষেত্রে অস্বচ্ছ নীতিকে হাতিয়ার করেছেন, এমনকি শিক্ষকদের নিজেদের জেলায় বদলিও প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছেন, তারাই আজ শিক্ষকদের দিয়ে কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এসএসকে , এমএসকে প্যারাটিচারদের সঙ্গে বিভিন্ন সময়ে আন্দোলনের সময় রাজ্যের শিক্ষামন্ত্রী বৈঠক করেছেন। কিন্তু সমস্যার সুরাহা হয়নি। অথচ এই শিক্ষকদের শেষপর্যন্ত তারা নির্বাচন প্রচারে নামানোর চেষ্টা করছে বলে কটাক্ষ করেন শমীক । শিক্ষকদের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিজেপি তাদের পাশে আছে এবং পুরো পরিবেশের বদল আনার পক্ষে বিজেপি লড়াই করবে বলে জানান তিনি।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...