Friday, February 13, 2026

পুকুরের ধারে যুবকের দেহ, খুন সন্দেহ এলাকাবাসীর

Date:

Share post:

পুরাতন মালদার নারায়ণপুরে একটি পুকুরের ধারে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে পাড়া-প্রতিবেশীরা দেহ শনাক্ত করেন এবং জানা যায়, মৃত ওই যুবকের নাম হোসেন আলি। বয়স ২৬ বছর। মৃত যুবকের বাড়ি মঙ্গলবাড়ী অঞ্চলের নারায়ণপুর ঝিমুলি গ্রামে। তবে এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।

পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, জনৈক উপেন্দ্র যাদবের বাড়িতে চার-পাঁচদিন আগে চুরি হয়। তার পাশেই পুকুরের ধারে হোসেনের মৃত দেহ পড়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় এলাকাবাসী ও তার পরিবারের অভিযোগ, চুরির অভিযোগে এবং সন্দেহের বশে তাকে মেরে খুন করে দেওয়া হয়েছে। পরে ওই পুকুরের পাড়ে মৃতদেহ ফেলে রেখে বাড়িতে তালা মেরে পালিয়ে গিয়েছে বলেও তাদের বিরুদ্ধে অভিযোগ।

আরও পড়ুন:বিগ বাস্কেটের ৮০ শতাংশ শেয়ার কিনতে চলেছে টাটা

পুলিশ সূত্রে জানা গেছে, যে বাড়িতে চুরি হয়েছিল ওই বাড়ির মালিকের নাম উপেন যাদব তিনি একজন বিএসএফ জওয়ান, কদিন আগেই ছুটিতে বাড়ি এসেছেন এবং ওই বিএসএফ কর্মীরাই ওই যুবককে বাড়িতে ডেকে মেরে খুন করেছে কারণ ওই বিএসএফ কর্মীর বাড়িতে জিনিসপত্র লন্ডভন্ড দেখা যায় , কয়েকটি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় এবং একটি মোটা লাঠি ও মৃত যুবকের জুতো পড়ে ছিল বাড়ির ভিতরে। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী, প্রায় দু’ঘণ্টা নারায়ণপুর চাকি মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে এবং মৃতদেহ পুলিশকে তুলতে বাধা দেওয়া হয়। পরে অবশ্য মালদা থানার পুলিশের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। কিন্তু এলাকাবাসীর দাবি, অতিসত্বর যেন খুনীদেরকে গ্রেপ্তার করে খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক।

spot_img

Related articles

শহরে ২৫টি শীতাতপ নিয়ন্ত্রিত সিএনজি বাস চালু পরিবহন দফতরের

গ্রীষ্মের দাবদাহ শুরু হওয়ার আগেই শহরের গণপরিবহন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও আরামদায়ক করতে ২৫টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সিএনজি...

দিল্লিতে হার্দিকের ‘লাভ-ইনিংস’: মাহিকার ম্যান অফ দ্য ম্যাচ পাণ্ডিয়া!

মাঠের ‘ম্যান অফ দ্য ম্যাচ’ তো তিনি বহুবার হয়েছেন, কিন্তু এবার জীবনের পিচেও সেরার শিরোপা পেলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik...

ভোটের হার পেরোলো না ৬০ শতাংশ: বাংলাদেশের নির্বাচনকে ‘প্রহসন’ কটাক্ষ হাসিনার

বিপুল পরিমাণ মানুষকে বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচনে অংশ নিতে যেমন দেখা গিয়েছে তেমনই বহু মানুষ যে এই নির্বাচন...

৪৬ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির উদ্যোগ রাজ্যের

বিধানসভা নির্বাচনের আগে গ্রামীণ সড়ক পরিকাঠামো উন্নয়নে বড়সড় কর্মসূচি নিতে চলেছে রাজ্য সরকার (West Bengal Govt.)। আগামী পাঁচ...