Thursday, May 14, 2026

৭ ঘণ্টা আলোচনাতেও কাটল না জট, ফের শনিবার কৃষক-কেন্দ্র বৈঠক

Date:

Share post:

টানা ৭ ঘণ্টা বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র বের হলো না কৃষি বিল নিয়ে। ফল স্বরূপ আগামী ৫ ডিসেম্বর ফের কৃষকদের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকের প্রস্তাব দিল সরকার। জানা গিয়েছে, এদিনের বৈঠকের পরও নিজের অবস্থান থেকে সরতে অনড় কৃষক ও সরকার দুই পক্ষই। সূত্রের খবর, ন্যূনতম সহায়ক মূল্য(এমএসপি) নিয়ে এদিন কৃষকের কাছে নিজেদের বক্তব্য স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের তরফে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়ে দিয়েছেন, ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রে কোনওরকম পরিবর্তন আনা হচ্ছে না। জানা গিয়েছে এদিন বৈঠক চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দুবার ফোনে কথাও বলেন।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, কৃষকদের প্রতি সরকারের কোনও ইগো নেই। তাঁর কথায় এপিএমসি-কে আরো মজবুত করতে সরকার কাজ করে যাবে। একইসঙ্গে আগামী ৫ ডিসেম্বর শনিবার দুপুর দুটোয় ফের একবার কৃষকদের সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি। পাশাপাশি সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী কৃষকদের কাছে অনুরোধ জানান, আন্দোলন থেকে বিরত থাকার জন্য। তাঁর কথায়, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে আমি কৃষকদের কাছে অনুরোধ করছি সরকার এবং কৃষক ইউনিয়নের মধ্যে আলোচনা চলছে। আপনারা আপনাদের এই আন্দোলন তুলে নিল। আলোচনা যখন হয়েছে তখন সমাধান অবশ্যই বের হবে।’ পাশাপাশি আরও বলেন, ‘আজকের আলোচনা বেশ ইঙ্গিতপূর্ণ। কৃষকরা তাদের বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছে। ৫ ডিসেম্বরের আলোচনায় অবশ্যই কোনও না কোনও রাস্তা বের হবে।’

আরও পড়ুন:কৃষক আন্দোলনকে সমর্থন, পদ্মবিভূষণ ত্যাগ প্রকাশ সিং বাদলের

এদিকে বৈঠক শেষে ভারতীয় কৃষক ইউনিয়নের প্রবক্তা রাকেশ টিকৌত বলেন, ‘সরকার এই এমএসপির বিষয়টি নিয়ে সমাধানের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। আমরা অনুমান করছি এমএসপি ইস্যুতে সরকার কৃষকদের দাবির পথে হাঁটবে। আলোচনা এগোচ্ছে। কিন্তু মূল বিষয় এই আইন রদ করা। কৃষকদের দাবি, অবিলম্বে এই আইন বাতিল করা হোক। তবে সরকার আপাতত এমএসপির নিয়মকানুন সংশোধনের পথে হাঁটতে চাইছে।’

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...