Thursday, May 14, 2026

খুদের অর্ডার, একই খাবার হাতে বাড়িতে হাজির ৪২ ডেলিভারি বয়

Date:

Share post:

পরিবারের বাকি সদস্য বাড়িতে না থাকায় ঠাকুমার সঙ্গে আনন্দে দিন কাটছিল খুদের। নাতনির সঙ্গে একান্তে দিন কাটানো ঠাকুমা এই সময়ের জন্য আর রান্নাবান্নার ঝামেলা পোহাতে বিন্দুমাত্র রাজি ছিলেন না। ফলস্বরূপ বছর সাতেকের নাতনিকে তিনি অনলাইনে পছন্দের খাবার অর্ডার দেওয়ার কথা জানিয়ে দেন। আর তাতেই বাঁধে সমস্যা। স্লো ইন্টারনেট পরিষেবার কারণে যা ঘটল তাতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। খুদের কীর্তি এখন ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ঘটনাটি ফিলিপিন্সের।

জানা গিয়েছে, ঠাকুমার নির্দেশমতো দুটি ফ্রাইড চিকেন ফিলে এবং ভাত অর্ডার করে খুদে। তখনই বাঁধে সমস্যা। ইন্টারনেট পরিষেবা শ্লো থাকার কারণে ওই খুদে কিছুতেই বুঝতে পারেনি আদৌ অর্ডার সম্পূর্ণ হয়েছে কিনা। এরপর অধৈর্য হয়ে একবার নয় পরপর ৪২ বার খাবার অর্ডার করে দেয় শিশুটি। এই কিছুক্ষণ পর তার বাড়ির সামনে এসে হাজির হয় ৪২ জন ডেলিভারি বয়। হাতে তাদের একই খাবার, ফ্রায়েড চিকেন ফিলে এবং ভাত। বাড়ির সামনে এমন ঘটনা দেখে শুরুতে কিছু বুঝে উঠতে পারেননি ঠাকুর। এবার গোটা বিষয়টি তাঁকে বোঝায় ডেলিভারি বয়রা।

আরও পড়ুন:লটারি জিতে কোটিপতি হয়ে গেলেন কাঁকড়াবিক্রেতা!

এরপর মাথায় কার্যত আকাশ ভেঙে পড়ে বৃদ্ধা ও তার নাতনির। একে এতগুলি খাবার, তার ওপর বিপুল পরিমাণ বিল। এই ঘটনা যখন ঘটে সেই সময়ে প্রতিবেশী এক ব্যক্তি গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর শিশুটির ঠাকুমার আবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় খাবার কেনার অনুরোধ ওঠে। ফেসবুক লাইভে অনেকেই কিনে নেন এই খাবার। পাশাপাশি প্রতিবেশীরাও এগিয়ে আসেন। ফলস্বরূপ বিপদের হাত থেকে রক্ষা পায় শিশু ও তার ঠাকুরমা। তবে শিশুর এহেন কীর্তি ব্যাপক হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াতে।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...