Thursday, May 14, 2026

বলদবাঁধের কলতান জানান দিচ্ছে শীতের

Date:

Share post:

পরিযায়ী পাখির কলরবে ঘুম ভাঙছে এলাকাবাসীর। জানান দেয় শীত আসছে। সারাদিন জলে খেলা আর পাখিদের কলরবে এলাকায় এক অন্য এক অনুভূতি এনে দেয় গ্রামবাসীর। শীতের পাখি এলাকা বাসিন্দাদের কাছে সম্পদ। শীতের মরসুমে এই পরিযায়ী পাখিদের দেখতে হুগলির হরিপালের বলদবাঁধ গ্রামে ভিড় জমান উৎসাহী মানুষজন।

আরও পড়ুন : জট কাটলো আলিপুর চিড়িয়াখানায়, ১০ দিনের মধ্যেই চাকরি দেওয়ার আশ্বাস

গ্রামে রয়েছে আটটি বড় জলাশয়। জলাশয়ে মাছ চাষ হয়। শীতের মরসুমে সাইবেরিয়ান বার্ড এসে বাসা বাঁধে জলাশয়ের আশপাশে। তবে এইবছর লকডাউনে দূষণ কম থাকার কারণে চৈত্রের গরমেও পরীযায়ী পাখির দেখা মিলেছিল এই জলাশয়ে।

তবে এইবছর ঠাণ্ডার আমেজ পড়তেই প্রচুর পাখি আসতে শুরু করেছে বলে জানান গ্রামবাসীদের। এই পাখিগুলি লেসার হুইসিলিং ডাক নামে পরিচিত। শীত পড়তেই এরা জমায়েত হয় জলাশয়ে। তবুও এই পরিযায়ী পাখিদের রক্ষা করতে গ্রামবাসীরা একত্রে মিলে রক্ষণাবক্ষেণ করেন।

আরও পড়ুন : খুদের অর্ডার, একই খাবার হাতে বাড়িতে হাজির ৪২ ডেলিভারি বয়

শীতের মরসুমে এলাকায় ডিজে অথবা বক্স বাজিয়ে পিকনিক করা বন্ধ। সর্বদাই কড়া নজরদারি রয়েছে। বন্দুকবাজ পাখি শিকারিদের হাত থেকে পাখিদের রক্ষা করাও দায়িত্ব বলে মনে করে স্থানীয়রা। বর্তমানে এই এলাকায় সমস্ত পিকনিক বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরা। এবছর করোনা আবহে সেই সম্ভাবনা আরও কম বলে মত বাসিন্দাদের।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...