Saturday, May 16, 2026

দলবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, শিশির অধিকারীকে নির্দেশ মমতার

Date:

Share post:

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এখনও খোলসা করেননি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী৷ এই জল্পনাই এখন তুঙ্গে৷

ওদিকে শুক্রবার তৃণমূল বার্তা দিয়েছে, দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকলে কাউকেই রেয়াৎ করা হবেনা৷ পূর্ব মেদিনীপুরে দলবিরোধী কাজকর্মের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে ওই জেলার দলীয় সভাপতি শিশির অধিকারীকে নির্দেশও দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বিকেলে দলের জেলা সভাপতি, বিধায়ক ও সাংসদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একথা বলেন তিনি। একইসঙ্গে নাম না করে বার্তা দেন শুভেন্দু- অনুগামীদেরও। এদিনের সভায় পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারী অংশ নেবেন কি’না, তা নিয়ে দলের অভ্যন্তরে প্রথম থেকেই জল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দেন তিনি। তখনই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শিশিরবাবুকে বলেন, “পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় দলবিরোধী কাজ চলছে। বিশেষ করে কাঁথি, নন্দীগ্রাম ও হলদিয়ায় দলবিরোধী কাজকর্ম বন্ধ করতে হবে। যারা দলবিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।” হলদিয়া ও নন্দীগ্রামে দলের ব্লক সভাপতি বদল করার নির্দেশও দিয়েছেন সুপ্রিমো। নাম না করে এদিন শুভেন্দু ও তাঁর অনুগামীদের কড়া বার্তা দিয়ে মমতা বলেছেন, “বিজেপি ভোট এলেই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখায়। আমাদের এসব রুখতে হবে। যারা লুঠেরাদের সঙ্গে যেতে চায় যাক। যারা সাহস করে আমার সঙ্গে থাকতে চান, আমি তাঁদের নিয়েই লড়বো।”

আরও পড়ুন- দেশে সড়ক দুর্ঘটনায় একদিনে প্রাণ গেল ২১ জনের

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...