Thursday, May 14, 2026

ডিএ মামলায় স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য, ১৫ ডিসেম্বর শুনানি

Date:

Share post:

মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলায় রাজ্য সরকার ও সরকারি কর্মচারীদের মধ্যকার সংঘাত এখনও অব্যাহত। এই প্রেক্ষিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল(SAT)-এর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টে গেল রাজ্য সরকার। সরকারের তরফে দায়ের করা এই মামলার শুনানি রয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ শে জুলাই স্যাটের তরফে রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, আগামী ৬ মাসের মধ্যে সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সরকারকে। কিন্তু সেই নির্দেশ পালন করেনি নবান্ন। স্যাটের নির্দেশ অমান্য করায় আদালত অবমাননার অভিযোগ তুলে ফের মামলা দায়ের করেন সরকারি কর্মীরা। এই মামলার প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর স্যাট ফের রায় দেয় ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত ডিএ যেন মিটিয়ে দেওয়া হয়। তবে ডিএ দিতে নারাজ রাজ্য সরকার স্যাটের এই নির্দেশ চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।

আরও পড়ুন:ফের রাজনীতির ময়দানে, দলীয় কর্মসূচিতে তথাগত রায়

জানা গিয়েছে, হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দায়ের করা এই মামলা গ্রহণ করেছে। আগামী ১৫ ডিসেম্বর মামলাটি শুনানির দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ডিএ মামলায় এখনও পর্যন্ত চারবার মুখ পুড়েছে রাজ্য সরকারের। স্যাট ও হাইকোর্ট মিলিয়ে এখনও পর্যন্ত চারবার ডিএ মামলায় হেরেছে সরকার।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...