Monday, June 1, 2026

শিলিগুড়িতে পুলিশের ব্যারিকেডে থমকে দিলীপ ঘোষের গাড়ি, ডাকলেন সাংবাদিক বৈঠক

Date:

Share post:

উত্তরের রাজনীতি গরম করতে ময়দানে নেমেছে রাজ্য বিজেপি। বেলা বারোটা নাগাদ শুরু হওয়া বিজেপি অভিযান শুরুতেই ধাক্কা খেলো প্রশাসনের বাধায়। অভিযানের অনুমতি না থাকার কারণে অভিযান শুরুর আগেই এনএইচপিসি মোড়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়ি আটকে দিল পুলিশ।

জানা গিয়েছে, রাজ্য বিজেপির উত্তরকন্যা অভিযান আটকাতে সকাল থেকেই তৎপর ছিল রাজ্য পুলিশ। দিলীপ ঘোষের পাশাপাশি আটকে দেওয়া হয়েছে সাংসদ জন বারলা ও সায়ন্তন বসুকেও। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ দিলীপ ঘোষ। উত্তরকন্যা অভিযানে পুলিশি সক্রিয়তা নিয়ে সরব হয়ে ওঠেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ তাঁর। রবিবার বিমল গুরুংকে পুলিশ পাহারায় সভাস্থলে পৌঁছে দেওয়া হয়েছে আর তাঁকে কেন ট্রেন থেকে নামার পরে অতথি নিবাসে পৌঁছতে দেওয়া হয়নি। আন্দোলনে অংশ নিতে দেওয়া হচ্ছে না কেন সেই প্রশ্ন তুলেছেন তিনি। বেলা ১টায় এনএইচপিসি মোড়েই সাংবাদিক বৈঠক ডাকেছেন দিলীপবাবু। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তাই জনস্বার্থেই সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশের দাবি।

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ড: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে CBI হাজিরা এড়ালেন লালা

Related articles

ভবানীভবনে হাজিরা দিচ্ছেন না অভিষেক, জানালেন চিঠি দিয়ে

সিআইডি ভবানীভবনে তলব করেছিলেন তৃণমূলের সর্বভারতীয়(AITC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee)। সোমবার শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারছেন...

সোমের সকাল থেকে অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টি চলবে উত্তরে!

জুন মাসের প্রথম দিন থেকেই চড়া গরম দক্ষিণবঙ্গে। গত সপ্তাহে দফায় দফায় ঝড়- বৃষ্টির জেরে সামান্য নিম্নমুখী হয়েছিল...

ভয়ঙ্কর মাইন বিস্ফোরণ মায়ানমারে, মৃত ৫৫

ভয়ঙ্কর বিস্ফোরণ মায়ানমারের( Myanmar) শান প্রদেশের একটি গ্রামে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৫ জনের। আহত বহু। গ্রামের বহু বাড়ি-ঘর...

২ বছর কাজ না পাওয়ার অভিযোগ হেয়ার ড্রেসারের, খারিজ পরিচালক পারমিতার

বঙ্গে পালাবদলের রাজনীতির প্রভাব এখন টলি ইন্ডাস্ট্রিতেও। দু'বছর কাজ না পাওয়ার অভিযোগে সরব 'আমি যখন হেমা মালিনী'র হেয়ার...