Wednesday, May 13, 2026

যুবতীকে ‘পাচারের’ ছক বানচাল, জালে ভুয়ো সিবিআই অফিসার

Date:

Share post:

স্থানীয়দের তৎপরতায় যুবতীকে ‘পাচারের’ ছক বানচাল। শ্রীরামপুর সুকান্তপল্লিতে বাইকে করে দুই যুবতীকে নিয়ে যাচ্ছিলেন এক যুবক। এক যুবতী কয়েকজন পথচারীদের দেখে “বাঁচাও, বাঁচাও” চিৎকার করে বাইক থেকে লাফ মারেন। স্থানীয়রা তিনজনকেই ধরে আটকে রেখে পুলিশে খবর দেন। শ্রীরামপুর থানার পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায়। যুবক নিজেকে প্রথমে সিবিআই অফিসার বলে পরিচয় দেন। পরে জেরার মুখে জানান, তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত।

অভিযোগকারিণীর দাবি, তাঁকে ওই যুবক-যুবতী সারারাত আটকে রেখে অত্যাচার করেন। মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে টাকা চান।

আরও পড়ুন:আজ ভবানীপুর-কালীঘাটে নাড্ডা, কাল ডায়মন্ড হারবারে

পরে জানা যায়, অভিযোগকারিণী একজন যৌনকর্মী। তাঁকে দক্ষিণেশ্বরের থেকে নিয়ে আসা হয় তাঁকে। একটি নির্মীয়মাণ আবাসনে আটকে রেখে ভোরবেলায় তাঁকে দিল্লি রোডের দিকে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা সামনে আসে। এই যুবতীকে ভিন রাজ্যে পাচারের শখ ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...