Saturday, March 14, 2026

সভাপতি-সহ মিমের গোটা যুব সংগঠন তৃণমূলে

Date:

Share post:

ফের বাংলার বুকে বড়সড় ধস নামলো বহু চর্চিত মিমের। রাজ্যে এআইএমআইএমের যুব সংগঠনের সভাপতি মহম্মদ সফিউল্লাহ খান-সহ গোটা নেতৃত্বই আসাদ উদ্দিন ওয়েসির হাত ছেড়ে নাম লেখালেন ঘাসফুল শিবিরে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি রাজ্যে এক প্রভাবশালী নেতা সদলবলে নাম লিখিয়েছিলেন তৃণমূলে। এরপর যুব সংগঠনের পুরোটাই তৃণমূলে চলে আসায় শাসক দলের সংগঠন আরো মজবুত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলে যোগ দেওয়ার পর মিমের যুব দলের রাজ্য সভাপতি সফিউল্লাহ খানের দাবি, রাজ্যের ২৩ জেলায় মিমের ১০ লক্ষ সদস্য রয়েছেন। সব জেলার সভাপতিই তৃণমূলে যোগ দিলেন। একুশের নির্বাচনের আগে এরাজ্যে মিম বলে আর কিছু থাকবে না। তাঁরা সকলেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সঙ্গে আছেন।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...