Thursday, May 7, 2026

‘কিছু মন্ত্রী লোভী, চাহিদার কোনও শেষ নেই’, সাংসদ কল্যাণের পোস্ট ঘিরে তুমুল বিতর্ক

Date:

Share post:

“দলের কিছু মন্ত্রীর চাহিদার কোনও শেষ নেই৷ কিছু মন্ত্রী খুব উচ্চাভিলাষী এবং লোভী। কীভাবে অন্যকে বিভ্রান্ত করা যায়, তা এই মন্ত্রীরা জানেন।”

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ফেসবুক পোস্ট ঘিরে দলের অন্দরেই বিতর্কের ঝড় উঠেছে, জল্পনাও বেড়েছে৷

শুক্রবার কল্যাণ নিজের ফেসবুক পেজে ইংরেজিতে এই পোস্টটি করেছেন৷ তিনি লিখেছেন, ” করোনা-কালে, গত ৮ মাস তৃণমূল কর্মীরা যে ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, পরিষেবা দিয়েছে, তার তুলনা নেই৷ মানুষের পাশে দাঁড়াতে কাউকে মন্ত্রী হতে হয় না”৷

এর পরেই দলের মন্ত্রীদের প্রতি তাঁর কটাক্ষ, “Still I find some ministers are too ambitious and greedy. They need everything in their hands. They know the art how to misled others”৷ তবুও আমি দেখছি, দলের কিছু মন্ত্রীর চাহিদার শেষ নেই৷ এরা খুব উচ্চাভিলাষী এবং লোভী। এদের সব কিছু চাই। কীভাবে অন্যকে বিভ্রান্ত করা যায় তা এরা জানেন”।

এই পোস্টের জেরে সামাজিকমাধ্যমে কার্যত ঝড় উঠেছে৷ অসংখ্য দলীয় কর্মী তথা সাধারণ মানুষ কল্যাণের এই বক্তব্যকে সমর্থন করেছেন৷ এই পোস্ট নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন, “আমি যা লিখেছি, সত্যি কথা লিখেছি৷ স্পষ্ট কথায় আমার কোনও কষ্ট নেই৷”

আরও পড়ুন-নাম না করে শুভেন্দু- রাজীবকে বুদ্ধিদীপ্ত কটাক্ষ উদয়ন গুহ’র

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...