Wednesday, June 17, 2026

নাম না করে শুভেন্দু- রাজীবকে বুদ্ধিদীপ্ত কটাক্ষ উদয়ন গুহ’র

Date:

Share post:

নাম না করে রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে চড়াসুরেই কটাক্ষ করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ৷

নিজের ফেসবুক পেজে উদয়ন গুহ লিখেছেন, “হয় জলে (সেচ) অথবা জঙ্গলে (বন), নাহলে পদ্মফুলে, যত মত তত পথ”৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তৃণমূলের অভ্যন্তরে ওই দলের দুই নেতা শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় যেভাবে অস্থিরতা সৃষ্টি করে চলেছেন, সে ব্যাপারেই উদয়ন গুহর এই পোস্ট৷ এই পোস্টে ‘জলে বা জঙ্গলে’ বলে ওই দুই মন্ত্রীকেই বুঝিয়েছেন৷ একইসঙ্গে উদয়নবাবু ইঙ্গিত দিয়েছেন, এই দুই নেতা বিজেপিতেও যোগ দিতে পারেন৷ তির্যকভঙ্গিতে লেখা এই কটাক্ষের ভাষা বা শব্দচয়ন প্রশংসিত হয়েছে ফেসবুকেই৷

শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে নানা ইঙ্গিতপূর্ণ কথার পাশাপাশি বলেছিলেন, “যত মত তত পথ”৷ উদয়নবাবু সেই লাইনটিই পোস্টে উল্লেখ করেছেন৷ তৃণমূলের কোনও বিধায়ক এর আগে এভাবে সরাসরি ‘আক্রমন’ করেননি শুভেন্দু বা রাজীবকে৷ সে দিক থেকে বামফ্রন্ট আমলে রাজ্যের কৃষিমন্ত্রী তথা বিশিষ্ট ফরওয়ার্ড ব্লক নেতা প্রয়াত কমল গুহের পুত্র উদয়ন গুহর এই পোস্ট খুবই তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের ধারনা৷
উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়৷ সমসাময়িক বিষয়ে নিয়মিত পোস্ট করেন দিনহাটার এই বিধায়ক৷

আরও পড়ুন-তিনি প্রধানমন্ত্রী হলে বিপর্যয় এড়ানো যেত! প্রণবের বইতে গোপন ইচ্ছা অপূর্ণ থাকার হতাশা

Related articles

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...