Thursday, May 7, 2026

দেহ পোড়ানোর গন্ধ ঢাকতে কী করেছিলেন অর্জুনের মা-ভাই-বোন?

Date:

Share post:

যত তদন্ত এগোচ্ছে ততই সল্টলেকে যুবক খুনের ঘটনায় নৃশংসতার প্রমাণ সামনে আসছে। যা দেখে তাজ্জব গোয়েন্দা-পুলিশও। সল্টলেকের বাড়ির ছাদ থেকে যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় অনুমান, বাড়ির ছাদেই পোড়ানো হয়েছে অর্জুন মাহেনসরিয়ার দেহ। আর সেই দুর্গন্ধ ঢাকতে একই সময় ওখানে ঘি আর কর্পূর পোড়ানো হয় বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

সল্টলেকের এজে ব্লকের ২২৬ নম্বর মাহেনসরিয়াদের বাড়ি থেকে মিলেছে রক্তমাখা একটি নোড়া। অনুমান, ওইটিই খুনে ব্যবহৃত অস্ত্র। নোড়া দিয়ে মাথায় আঘাত করেই খুন করা হয়েছিল অর্জুনকে। এরপর তিনতলার ছাদে দেহ পোড়ানো হয়। সেই গন্ধ আটকাতে ছাদে বড় কড়াইতে একই সময়ে পোড়ানো হয় কর্পূর ও ঘি। সেই গন্ধে দেহ পোড়ানোর দুর্গন্ধ চাপা পড়ে যায়। এরপরই বাকি দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে, রাজ্য ছেড়ে চলে যান অভিযুক্ত গীতা মাহেনসরিয়া।

এই খুনের ঘটনায় মা গীতার সঙ্গে অর্জুনের ভাই বিদুরের যোগ থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। তবে তদন্ত যত এগোচ্ছে তাতে শুধু বিদুর নয়, গোটা ঘটনায় বোন বৈদেহীর যোগ রয়েছে বলেই অনুমান পুলিশের। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

ছাদ থেকে পাওয়া কঙ্কালটি অর্জুনের বলে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হলেও ডিএনএ টেস্টের জন্য আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন-‘কিছু মন্ত্রী লোভী, চাহিদার কোনও শেষ নেই’, সাংসদ কল্যাণের পোস্ট ঘিরে তুমুল বিতর্ক

Related articles

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...