Friday, May 8, 2026

ফের অস্ট্রেলিয়ায় ফিটনেস পরীক্ষা রোহিতের

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও নিশ্চিত নন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। শনিবার এমনটাই জানালো বিসিসিআই।

জাতীয় ক্রিকেট অ‍্যাকাডেমিতে পরীক্ষা দিয়ে ফিটনেসে পাস করলেও, অস্ট্রেলিয়ায় গিয়ে আবারও ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে হিট ম‍্যানকে। তবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন রাতের গোলাপী বলে সিরিজে সুযোগ পাবেন তিনি। শনিবার এমনটাই জানালো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

শুক্রবার রোহিত শর্মাকে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা জানানো হয়। তবে শনিবার বিসিসিআই এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ন‍্যাশানাল ক্রিকেট অ‍্যাকাডেমির ম‍্যেডিকাল টিম খুশি রোহিতের ফিটনেসে। ব‍্যাটিং, ফিল্ডিং এবং র‍্যানিং বিটুইন দ‍্য উইকেটস সংক্রান্ত বিষয়ে কোন সমস‍্যা নেই রোহিতের। কিন্তু টানা পরিশ্রম করাতে এখনও উন্নতি করতে হবে হিটম‍্যানকে। এর জন‍্য রোহিত শর্মাকে কি কি করতে হবে, তা জানিয়ে দিয়েছে বিসিসিআই। সেই পরীক্ষায় পাস হলেই ১৭ তারিখ থেকে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে দলে সুযোগের ছাড়পত্র পাবেন রোহিত শর্মা।

আরও পড়ুন:জমজমাট আইএফএ শিল্ড, কোয়ার্টার ফাইনালে মহামেডান, গোকুলাম

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...