Saturday, March 14, 2026

নতুন বছরের শুরুতেই বাজারে আসছে গেরুয়া ফুলকপি “করোটিনা”

Date:

Share post:

এবার বাজারে আসতে চলেছে গেরুয়া (Saffron) ফুলকপি (Cauliflower)। ‌পরীক্ষামূলকভাবে তারকেশ্বরের চাঁপাডাঙায় চাষ হচ্ছে গেরুয়া ফুলকপির। নতুন বছরের শুরুতেই ক্রেতারা বাজারে দেখতে পাবেন এই বিশেষ রঙের ফুলকপি। এমনটাই দাবি বীজ ব্যবসায়ীদের।

বীজ উৎপাদনকারী সংস্থা এই গেরুয়া ফুলকপির নাম দিয়েছেন “করোটিনা” (Carolina)। হুগলির তারকেশ্বর (Tarakeswar) চাঁপাডাঙার একটি নার্সারিতে পরীক্ষামূলকভাবে শতাধিক গেরুয়া ফুলকপি চাষ হয়েছে। সাধারণ ফুলকপির তুলনায় রোগ পোকার আক্রমণ কম হবে এই কপিতে। সাদা ফুলকপির থেকে প্রায় ৫ টাকা বেশি দাম দিতে হবে গেরুয়া ফুলকপির।

নার্সারির এক মালিক জানান, একটি নামকরা বীজ (Seed)
কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে গেরুয়া ফুলকপির বীজ এসে পৌঁছেছে। সাধারণ ফুলকপির তুলনায় এতে রোগ পোকার আক্রমণ অনেকটাই কম। ফলে ওষুধ লাগে না বললেই চলে। কীটনাশক (Insecticide) ওষুধ কম লাগে, ফলে পুষ্টিগুণ বেশি। ২০-২২ দিনে তৈরি হবে চারা। ৮০ থেকে ৯০ দিনে তোলা যাবে। পশ্চিমবঙ্গে পরীক্ষামূলকভাবে দ্বিতীয় বছর গেরুয়া ফুলকপির চাষ হচ্ছে। এই বছর প্রায় ১০০ গেরুয়া ফুলকপি লাগানো হয়েছে। আগামী বছর চাষিরা এই ফুল কপি চাষে উৎসাহ পাবে।

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...