Wednesday, May 6, 2026

শাহ বা নাড্ডা নন, শুভেন্দু’র হাতে গেরুয়া পতাকা দেবেন দিলীপ বা মুকুল, নয়া জল্পনা

Date:

Share post:

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে, কে তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেবেন, তা নিয়ে ‘টেকনিক্যাল’ সমস্যা দেখা দিয়েছে৷

দিল্লি-বিজেপি সূত্রের খবর, শুভেন্দু যেহেতু জাতীয় নেতা নন, তাই অমিত শাহ, জেপি নাড্ডাস্তরের কোনও নেতা তাঁর হাতে দলের পতাকা তুলে দিতে পারবেন না৷ তবে ইচ্ছা করলে যোগদান অনুষ্ঠানে অবশ্যই থাকতে পারবেন৷

এই সমস্যা দেখা দেওয়ার পরই মোটামুটিভাবে স্থির হয়েছে, সম্ভবত বঙ্গ- বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অথবা দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বা দলের অন্য কোনও জাতীয় নেতার হাত থেকে শুভেন্দু অধিকারীকে পদ্ম- পতাকা নিতে হবে৷ দিল্লির ওই সূত্র জানাচ্ছে, এই কারনেই শোভন চট্টোপাধ্যায়ের হাতেও শাহ বা নাড্ডা পতাকা তুলে দিতে পারেননি৷

বিজেপি হোমওয়ার্ক সেরে রাখলেও শুভেন্দু ঠিক কবে বিজেপিতে যোগদান করবেন তা এখনও স্বচ্ছ হয়নি৷ ঘনিষ্ঠমহলে শুভেন্দু না’কি বলেছেন, বিজেপিতে যোগ দেওয়াটা কখনই গোপন কোনও বিষয় হতে পারেনা৷ তবে ‘কথা’ কিছুটা বাকি আছে৷ সেটা মিটে গেলে তিনি নিজেই তারিখ জানাবেন।
তবে, মঙ্গলবারই বিজেপির একটি সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শনিবার
বিজেপিতে যোগদান করা যায় কি’না, তা না’কি খতিয়ে দেখছেন শুভেন্দু। গেরুয়া পতাকা তাঁর হাতে যেই তুলে দিন, অমিত শাহের উপস্থিতিতেই মেদিনীপুরে তিনি বিজেপিতে যোগদান করবেন। পাশাপাশি
বিজেপির অন্য এক সূত্র বলছে, আগামী ১৭ ডিসেম্বর দিল্লি যাবেন শুভেন্দু। ১৮ ডিসেম্বর দিল্লিতেই তিনি বিজেপিতে যোগদান করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যে আসবেন। তবে শুভেন্দু অধিকারী নিজে এখনও কিছুই জানাননি৷
ওদিকে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী নাকি বিজেপি নেতৃত্বকে ইতিমধ্যেই জানিয়েছেন প্রথমে তিনি একাই বিজেপিতে যোগ দেবেন৷ তারপর, অন্য কোনওদিন তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক গেরুয়া পতাকা হাতে নেবেন৷

Related articles

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...