Saturday, March 14, 2026

শুভেন্দু দল ছাড়তেই তৃণমূল ত্যাগের ঘোষণা উত্তরবঙ্গের দুই অনুগামী নেতার

Date:

Share post:

শুভেন্দু অধিকারী দল ছাড়তেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা জানিযে সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ির এক যুব নেতা মানিক অরোরা। তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, তাঁরা শুভেন্দুবাবুর সঙ্গেই থাকবেন।

কোচবিহারেও শুভেন্দুর অনুগামী নেতা সাংবাদিক বৈঠক করেছেন। তিনি হলেন, কোচবিহার জেলা যুব তৃনমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নীতিশ রঞ্জন সরকার। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার জানান, শুভেন্দু অধিকারীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমি এবং আমার সাথী যারা তৃণমূল কংগ্রেসের রয়েছেন তারা দাদার সাথে আছে। একইসঙ্গে টিম আই প্যাকের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান তিনি। এর জন্য যদি তৃণমূল কংগ্রেস থেকে সরে যেতে হয় তাতেও পিছপা হবেন না বলে জানান নীতিশ বাবু। তিনি বলেন ইতিমধ্যেই শহরের ২০০ তৃণমূল কংগ্রেস সমর্থক তাদের সঙ্গে দাদার পথে হাঁটতে চলেছে।

আরও পড়ুন:পুর প্রশাসক পদের পর এবার তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি

এদিন তার সুর ধরে নীতিশ বলেন, নির্দিষ্ট বেসরকারি সংস্থার বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা ঠিকমত বাংলাও বলতে পারে না তারা দলীয় কর্মসূচি ঠিক করে দেবে, আর আমি পালন করব, তা অসম্ভব। দলীয় কার্যালয় থেকে যথেষ্ট হেয় এবং অপমানিত করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এমত অবস্থায় তিনি দাদার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...