Monday, May 11, 2026

ভাঙ্গড়ের ঘটকপুকুরে ভস্মীভূত দোকান, ঘুমন্ত অবস্থায় মৃত দুই শিশু-সহ দোকান মালিকের

Date:

Share post:

সাতসকালে ভয়াবহ আগুন ভাঙড়ের ঘটকপুকুরে। সকাল সাড়ে আটটা নাগাদ আগুন লাগে ঘটকপুকুর (Ghatakpukur) চৌমাথা এলাকায় কার্যত বাজারের মধ্যেই। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। বাজার এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায়, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ দোকান মালিকের।

আরও পড়ুন : আজ শাহের সভায় শুভেন্দুর সঙ্গে কে কে? রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে আচমকাই ঘটকপুকুর বাজারে একটি কেরোসিনের দোকানে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি থাকায়, তা ছড়িয়ে পড়ে পিছনের রেস্তোরাঁয়। ওই আগুনেই অগ্নিদগ্ধ হয় রেস্তোরাঁর দুই কিশোর কর্মচারির। তাদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন রেস্তোরাঁর মালিকও। পরে মালিক-সহ তিনজনেরই মৃতদেহ বের করে আনে পুলিশ।

কীভাবে আগুন লাগল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। দোকানের ভিতরে থাকা দাহ্য পদার্থ থেকে আগুন ছড়ায়। এলাকার ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কে রয়েছে। তদন্তে ভাঙড় থানার পুলিশ।

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...