Sunday, June 21, 2026

চাপে পড়ে মন্তব্য! বহিরাগত নয়, ভূমিপুত্রই বাংলায় বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী: অমিত

Date:

Share post:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) বহিরাগত ইস্যুতে গেরুয়া শিবির যে চাপে, কিছুটা হলেও প্রমাণ মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সাংবাদিক বৈঠকে। সেখানে তিনি শেষ পর্যন্ত বললেন, দিল্লি থেকে কেউ নয়, বাংলায় ক্ষমতায় এলে ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে।

রবিবার দিনভর বোলপুরে ঠাসা কর্মসূচি- মধ্যাহ্নভোজন এরপর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তিনি অভিযোগ করেন তৃণমূলের দুর্নীতির কারণেই শুভেন্দু অধিকারী-(Subhendu Adhikari) সহ একাধিক নেতা বিজেপিতে (Bjp) যোগ দিয়েছেন।

অমিত শাহ অভিযোগ করেন, রাজ্যে শিল্প এখন তলানিতে। কোন শিশু জন্ম নিলে তার মাথায় 50000 টাকা ঋণের বোঝা থাকে। সরকারি হাসপাতালের সংখ্যা কম। প্রচুর স্কুলে বিদ্যুৎ সংযোগ নেই। বাংলার মানুষ পরিবর্তন চাইছে বলে দাবি অমিত শাহর।

ফের বাংলায় কেন্দ্রের প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন তোলেন কেন বাংলার কৃষকরা বছরে ৬০০০ টাকা কেন পাবেন না?

অমিত শাহ বলেন, তাঁদের কর্মীদের উপর হামলা যত বাড়বে, ততই গণতান্ত্রিক পথে জবাব দেবে বিজেপি।

তবে এদিন সাংবাদিক বৈঠকে সিএএ(CAA) ইস্যুতে সুর নরম করেন অমিত শাহ। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে, টিকা দেওয়ার কাজ হয়ে গেলে তারপরেই বিষয় ভাবনা চিন্তা করা হবে।

আরও পড়ুন:“জয় বাংলা”, অশোকনগরে গ্যাস উৎপাদন কেন্দ্রের উদ্বোধনে বিজেপি মন্ত্রীর মুখে এই স্লোগান

তবে বহিরাগত ইস্যুতে এদিন ফের সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, মমতা যখন কংগ্রেস ছিলেন, সেইসময় ইন্দিরা গান্ধী (Indira Gandhi) এলে কি বহিরাগত বলতেন? বাংলা সংকীর্ণ মানসিকতার জায়গা নয়। খোলা মনের লোক থাকে এখানে। দিল্লি থেকে কাউকে আসতে হবে না, ক্ষমতায় আসতে পারলে, বাংলার ছেলেই মুখ্যমন্ত্রী হবে। বাংলায় 200-র বেশি আসন নিয়ে জিতবে বলে আশা অমিতের।

যুক্তরাষ্ট্র কাঠামো মেনেই আইপিএসদেরএর চিঠি দেওয়া হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...