Monday, April 27, 2026

মুখ্যমন্ত্রীর কাছে চিঠি উপাচার্যের, কেন হঠাৎ সৌজন্য সাক্ষাতের আবেদন?

Date:

Share post:

ঘনঘন বিজেপি নেতারা ঘুরে যাচ্ছেন বাংলা। কিছু দিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (J P Nadda) ঘুরে গেলেন তারপরই রাজ্যে এলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। সব দলেরই লক্ষ্য এখন বিধানসভা নির্বাচন।

স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বভারতী ঘুরে যাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌজন্য সাক্ষাতের চিঠি দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

আরও পড়ুন-‘বাতিল জিনিস চৈত্র সেলে বিক্রির চেষ্টা হয়’, কাঁথিতে তৃণমূলের সভা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

উপাচার্য জানিয়েছেন, বিশ্বভারতীর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই চিঠির কোনও জবাব আসেনি।

আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। তিনি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি যোগ দিচ্ছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর(PMO) থেকে। বৃহস্পতিবার শান্তিনিকেতনে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মোদি।

কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রীর কাছে কেন এই সৌজন্য সাক্ষাতের আবেদন করলেন উপাচার্য?

আরও পড়ুন-সাবধান হয়ে যান, জনতা আয়না দেখিয়ে দিয়েছে,’ বিজেপিকে হারিয়ে বার্তা ওমরের

উল্লেখ্য, রবিবার অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে রোড-শো করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  বোলপুরে পৌঁছনোর পর প্রথমে বিশ্বভারতীতে  (Visva Bharati) যান শাহ। ঘুরে দেখেন রবিতীর্থ। সৌজন্য সাক্ষাৎ-ও করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে।

শাহ সেখানে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, ‘নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) একবার সুযোগ দিন। ৫ বছরের মধ্যে সোনার বাংলার গড়ে দেব।’

আরও পড়ুন-দলবদলুদের এখনও পর্যন্ত কোনও রাজ্যেই ‘মুখ্যমন্ত্রী’ করেনি বিজেপি

আগামী ২৯ ডিসেম্বর, মঙ্গলবার, বোলপুরে রোড-শো করবেন তৃণমূলনেত্রী। দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, ‘বাইরে থেকে কোনও লোক আনব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোড-শো-তে আড়াই লক্ষ মানুষের জমায়েত হবে।’

Related articles

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাসপেন্ড পুলিশকর্মী! কড়া বার্তা লালবাজারের

বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কোমর বেঁধে নামল লালবাজার। সমাজমাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশের...

কমিশনের পর্যবেক্ষকদের অত্যাচার চলছে: ভিডিও তুলে ফাঁস তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে IPS অফিসার পুরুষোত্তম দাসকে। যদিও প্রথম...

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...