Saturday, June 27, 2026

করোনার গ্রাসে যিশুর জন্মদিনের কেক!

Date:

Share post:

আসছে বড়দিন। প্রত্যেক বছরই এই উপলক্ষ্যে বাজারে আসে নতুন-নতুন কেক(Cake)। বড়দিনের আগে প্রায় মাস দেড়েক ধরে কেক তৈরিতে কারিগরদের সংখ্যাও বাড়ে বেকারিগুলিতে (Bakery)। কিন্তু এবার করোনার প্রভাব কেক তৈরিতেও। সদর শহরের পাশাপাশি হুগলির বিস্তীর্ণ প্রান্ত জুড়ে রয়েছে বেকারি। সেই সব কারখানায় সারাবছর বিস্কুট, পাউরুটি, কেক তৈরি হলেও বড়দিনের আগে কেক তৈরিতে ব্যস্ত থাকেন কর্মীরা। হুগলির(Hooghly) রাজহাটে সেরকমই একটি হাইজেনিক বেকারি কারখানায় জোরকদমে চলছে কেক তৈরি।

যদিও বড়দিনের আগে এখানে অতিরিক্ত কর্মী নেওয়া হলেও এবারে কাজের চাপ কম থাকায় কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে মাত্র দিন দশেকের জন্য।

হাওড়া-বর্ধমান-পুরুলিয়া (Howrah-Bardhaman-Purulia) থেকে এখানে ডিসেম্বর মাসে একটু বেশি রোজগারের আশায় কাজ করতে আসেন অনেকে। কিন্তু এবছর করোনার জেরে বাজারের অবস্থা খারাপ। তাই কেকের চাহিদাও কম। ফলে দিন দশেকের বেশি কাজ মেলেনি অতিরিক্ত কর্মীদের।

কারখানা কর্তৃপক্ষের বক্তব্য, করোনার জেরে এবছরটা লকডাউনের (Lockdown) মধ্য দিয়েই যাচ্ছে। সাধারণ মানুষের হাতে টাকা কম। ফলে এবছর কেকের চাহিদা কম। সেই কারণেই বড়দিনে কেক শিল্প মার খাচ্ছে।

আরও পড়ুন-রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে একটানা অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...