Wednesday, June 10, 2026

“দিদির সঙ্গে আছি’ ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিলেন জিতেন্দ্র তিওয়ারি

Date:

Share post:

তৃণমূল (TMC)ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন বলে জল্পনা তৈরি হয়েছিল জিতেন্দ্র(Jitendra Tiwari) তিওয়ারিকে নিয়ে কিন্তু বিজেপির মধ্য থেকেই একাধিক প্রতিবাদ ও প্রতিরোধ আসায় শেষ পর্যন্ত বিজেপিতে যোগদান ভেস্তে যায়।শেষ পর্যন্ত জিতেন্দ্র নিজেই ফেসবুক পোস্ট (Facebook post)করে জানিয়ে দিলেন অন্য কোথাও নয়, দিদির সঙ্গেই আছি।

পাশাপাশি ফেসবুকের আরো একটি পোস্ট নিয়ে রাজ্য রাজনীতিতে (Bengal politics)চাঞ্চল্য ছড়িয়েছে। জিতেন্দ্র লিখেছেন, ফুলস্টপ বলে কিছু নেই রাজনীতিতে। কেন তিনি হঠাৎ এই ধরনের কথা লিখতে গেলেন তাই নিয়ে কিঞ্চিৎ ধোঁয়াশা তৈরি হয়েছে ।

জিতেন্দ্রর অবস্থান নিয়ে রাজ্যের প্রধান দুটি শিবির তৃণমূল এবং বিজেপির মধ্যে সমীকরণ তৈরি হয়।

আরও পড়ুন- একুশের ভোটে বামেদের সঙ্গে জোটে সিলমোহর কংগ্রেস হাইকম্যাণ্ডের

বিজেপির দরজা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ ও অনুতপ্ত জিতেন্দ্র তৃণমূলের দরজায় ফিরে আসেন। ফলে তৃণমূলের কাছেও তিনি কিছুটা হাসির খোরাক হয়ে ওঠেন। প্রশ্ন উঠেছে জিতেন্দ্র আনুষ্ঠানিকভাবে তৃণমূল ছাড়লেও তিনি কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফেরেননি অর্থাৎ তিনি এখনও দলবিহীন বিধায়ক‌। বিধানসভার খাতায় অবশ্য তিনি এখনো তৃণমূল বিধায়ক। সব মিলিয়ে তার রাজনৈতিক অবস্থান ঘিরে কিঞ্চিৎ ধোঁয়াশা তো আছেই। সেই কারণেই বোধহয় জিতেন্দ্র ফেসবুকে এই ধরনের পোস্ট করেছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।

আরও পড়ুন- কৃষি ভবনে কৃষি মন্ত্রীর সঙ্গে বৈঠকে কৃষক সভা

 

Related articles

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...