Sunday, May 31, 2026

২০২২ সালে আইপিএল এ ১০ দল, সিদ্ধান্ত বিসিসিআইয়ের

Date:

Share post:

২০২২ সালে আইপিএল( IPL) খেলবে ১০ দল। বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নেওয়া হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভায়( bcci agm)। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এটি ছিল একটি প্রধান বিষয়।

২০২১ থেকে আইপিএল এ দল বাড়বে কিনা তা নিয়ে ছিল সংশয়। কিন্তু বৃহস্পতিবারের সভায় ঠিক হয় যে ২০২১ নয়, ২০২২ সালে আইপিএল দলের সংখ‍্যা ৮ থেকে বেড়ে হবে ১০।

এদিকে ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটে অন্তর্ভুক্ত করার ব‍্যাপারে আইসিসির( Icc) দাবিকে সমর্থন জানালো বিসিসিআই । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে কিছু বিষয় জেনে নেওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় ভারতী ক্রিকেট কন্ট্রোল বোর্ড।। তবে এই টুর্নামেন্টটি হবে টি-২০ ফর্মাটে।

বোর্ডের সহ সভাপতি কে হবে তা নিয়ে ছিল বেশ জল্পনা। সেই জল্পনার ও অবশান হয় আজ। বোর্ডের ভাইস প্রেসিডেন্ট করা হয় রাজীব শুক্লকে। এদিকে আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটিতে ভারতের প্রতিনিধি হিসাবে থাকছেন বোর্ড সচিব জয় শাহ।

আরও পড়ুন:বরখাস্ত না পদত‍্যাগ? কেভিপি রাও কে নিয়ে জল্পনা তুঙ্গে ক্রিকেটমহলে

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...