Thursday, May 14, 2026

হাসপাতালে ভর্তি রজনীকান্ত

Date:

Share post:

হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত(Rajinikanth)। শুক্রবার সকালে শারীরে হঠাৎই অস্বস্তি শুরু হয় তাঁর। রক্তচাপের অস্বাভাবিক ওঠানামার সমস্যা নিয়ে হায়দরাবাদের (Hyderabad) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন রজনীকান্ত।

একটি বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গত ১০ দিন ধরে হায়দরাবাদে একটি ছবির শ্যুটিং সারছিলেন রজনীকান্ত। সেটের কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় আপাতত শ্যুটিং বন্ধ। গত ২২ ডিসেম্বর রজনীকান্তের করোনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর থেকেই উনি আইসোলেশনে ছিলেন এবং ওঁনার সঠিকভাবে দেখভাল করা হচ্ছিল’। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে রজনীকান্তের আগামী ছবি ‘অন্নাথা’র (Annaatthe) শ্যুটিং চলছিল। কিন্তু শ্যুটিংয়ের সাত ক্রিউ মেম্বার করোনা আক্রান্ত হওয়ায় দু-দিন আগেই ছবির শ্যুটিং মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন-‘ভাইপো নোবেল পাবেনই’, কেন এমন খোঁচা দিলেন বাবুল

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...