Thursday, May 14, 2026

সারদাকাণ্ডে নয়া মোড়! রাজীব কুমারকে হেফাজতে চেয়ে ফের সুপ্রিম কোর্টে CBI

Date:

Share post:

সারদাকাণ্ডে (Sarada Scam) নয়া মোড়। ফের সারদা চিটফান্ড তদন্তে IPS রাজীব কুমারকে (Rajiv Kumar)
হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের (Suprim Court) দরজায় কড়া নাড়ালো সিবিআই (CBI)। কেন রাজীব কুমারকে তারা হেফাজতে চাইছে তারও ব্যাখ্যা দিয়ে ২৭৭ পাতার আবেদনে বিস্তারিত জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআইয়ের আবেদনের প্রতিলিপি ইতিমধ্যেই রাজীব কুমারের কাছে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। বড়দিনের ছুটির পর সুপ্রিম কোর্ট খুললেই এ সংক্রান্ত শুনানি হতে পারে বলে তদন্তকারী সংস্থার দাবি।

সিবিআই সূত্রের খবর, গত বছর রাজীব কুমার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সম্প্রতি সেই আবেদন গ্রহণ করেছে আদালত। এর পরই গত ২৩ ডিসেম্বর আদালতে ২৭৭ পাতার হলফনামা জমা দিয়ে ফের রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই।

হলফনামায় ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সারদাতদন্তে সিবিআই যে সব তথ্য হাতে পেয়েছে তা তুলে ধরা হয়েছে। সঙ্গে তুলে ধরা হয়েছে সারদাতদন্তে গ্রেফতার বিভিন্ন ব্যক্তিদের বয়ান।

শুধুমাত্র হেফাজতে নিয়ে জেরা করাই নয়, সিবিআই রাজীবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অবমাননার আরও একটি মামলাও নতুন করে শুনানির আর্জি জানিয়েছে। সারদা-সহ অর্থলগ্নি সংস্থার মামলাগুলি সর্বোচ্চ আদালতের নির্দেশে চলছে। সেই মামলার তদন্তে সহযোগিতার পরিবর্তে রাজীব কুমার-মুরলীধর শর্মা-সহ কয়েকজন আইপিএস (IPS) বাধা সৃষ্টি করছে বলে সিবিআই বছরখানেক আগেই অভিযোগ করেছিল। রাজীবের বাড়িতে সিবিআই তল্লাশির পরেই সেই অবমাননার মামলাটি দায়ের হয়েছিল। সেটি নতুন করে সামনে এনে শুনানি চেয়েছে তদন্তকারী সংস্থা। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার অবশ্য এখন আদালতের নির্দেশে জামিনে রয়েছেন।

আরও পড়ুন- কৃষি আইনের প্রতিবাদে এবার এনডিএ ছাড়ল আরএলপি

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...