Thursday, May 14, 2026

এক গোলে পিছিয়ে থেকেও ড্র এসসি ইস্টবেঙ্গলের, জোড়া গোল স্টেইনম‍‍্যানের

Date:

Share post:

এক গোলে পিছিয়ে থেকেও চেন্নাইয়ান এফসির(chennaiyin fc) সঙ্গে ড্র করল এসসি ইস্টবেঙ্গল( sc east bengal)। ম‍্যাচের ফলাফল ২-২। লাল-হলুদের হয়ে জোড়া গোল স্টেইনম‍্যানের(Ville Matti Steinmann)।

আইএসএলের (ISL) সপ্তম ম‍্যাচে আবারও এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল এসসি ইস্টবেঙ্গলকে। চেন্নাইয়ানের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ মিস না করলে, আইএসএলে প্রথম জয়ের মুখ দেখতেই পারত রবি ফাউলারের দল। ম‍্যাচে এদিন ১৩ মিনিটে গোল করে চেন্নাইয়ান এফসিকে এগিয়ে দেন ছাংতে(Lallianzuala Chhangte) । এরপর আক্রমণে ঝাঁজ বাড়ায় ইস্টবেঙ্গল। তবে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে চেন্নাইয়ান এফসি।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তন আনেন লাল-হলুদ কোচ। দ্বিতীয়ার্ধে জেজেকে ( JEJE) মাঠে নামান রবি ফাউলার (robbie fowler) । জেজে মাঠে আসাতে আক্রমণে শক্তি বাড়ায় লাল-হলুদ শিবির। যার ফলে ম‍্যাচের ৫৯ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান স্টেইনম‍্যান। এরপর ফের পাল্টা আক্রমন চালায় চেন্নাইয়ান এফসি। ম‍্যাচের ৬৪ মিনিটে চেন্নাইয়ানকে ২-১ এগিয়ে দেন রহিম আলি(Rahim Ali)। তবে এই ব‍্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি তারা। ম‍্যাচের ৬৮ মিনিটে লাল-হলুদের হয়ে সমতা ফেরান সেই স্টেইনম‍্যান। এরপর আক্রমনে গেলেও গোলের সংখ‍্যা বাড়াতে পারেনি রবি ফাউলারের দল। এই ড্র এর ফলে সাত ম‍্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে এসসি ইস্টবেঙ্গল।

কেরলা ব্লাস্টর্সের ম‍্যাচের মতন এদিনও একাধিক গোলের সুযোগ মিস লাল-হলুদ ব্রিগেডের। যা চিন্তায় রাখছে লাল-হলুদ কোচ রবি ফাউলারকে।

আরও পড়ুন:মোহালির ইতিহাস মেলবোর্নে

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...