Thursday, May 14, 2026

আজ থেকে পরীক্ষামূলক করোনা টিকার প্রয়োগ শুরু

Date:

Share post:

করোনা(corona) টিকার পরীক্ষামূলক (vaccine started) প্রয়োগ শুরু হচ্ছে। আজ সোমবার থেকে দেশের চার রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি চালু হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(central health ministry) সূত্রে জানা গিয়েছে, অন্ধপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট এবং অসমের নির্দিষ্ট কিছু এলাকায় দুদিন ধরে চলবে ওই পরীক্ষা। টিকাকরণের পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে । তারপরে সকলের উপরেই প্রয়োগ করা হতে পারে এই টিকা।

পূর্ব ,পশ্চিম, উত্তর এবং দক্ষিণ -দেশের চারটি অংশের ৪ রাজ্যের ২টি করে জেলায় চলবে এই পরীক্ষা। প্রাথমিক পর্যায়ে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, পাঞ্জাবের লুধিয়ানা ও শহিদ ভগৎ সিং নগরে হতে চলেছে টিকার পরীক্ষামূলক প্রয়োগ।

করোনা টিকা হাতে এলে প্রথম ধাপে অন্তত ৩০ কোটি মানুষের টিকাকরণ (vaccination) হবে বলে কেন্দ্রের পরিকল্পনা‌ । তবে সবার প্রথমে টিকা দেওয়া হবে এক কোটি ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই চালাচ্ছেন এমন প্রায় ২ কোটি কর্মীকে। ধাপে ধাপে ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে।

আরো পড়ুনববি মুখ খুললেই তুলোধোনা করছেন শুভেন্দু

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...