Thursday, May 14, 2026

মেদিনীপুরে রাজ্যসড়ক অবরোধ আদিবাসী সংগঠনের

Date:

Share post:

বিভিন্ন দাবিতে মেদিনীপুরে (Midnapur) চন্দ্রকোনা-ঘাটাল (chandrakona-ghatal)রাজ্য সড়ক অবরোধ করল আদিবাসী সংগঠন(tribal group)। সপ্তাহের শুরুতেই কাজের দিনে এইভাবে অবরোধের জেরে তৈরি হয়েছে তীব্র যানজট। ভোগান্তির শিকার সাধারণ মানুষ। কিন্তু বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে অনড়। তাঁদের সাফ কথা দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চলবেই।

রবিবার রাত থেকে কার্যত এই অবরোধ শুরু হয়ে যায়। রীতিমতো কৃষক আন্দোলনের (protest)ধাঁচে চন্দ্রকোনা- ঘাটাল রাজ্য সড়কের ক্ষীরপাই এর তেমাথায় বিক্ষোভ শুরু করেন ভারত জাকাত মাঝি পরগণার সদস্যরা। কার বাসরে রুদ্ধ করে দেওয়া জাতীয় সড়ক।

মূলত চারটি দাবি। ১) ঘাটালে যে ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলিতে একজন করে স্থায়ী সাঁওতালি (santhali)শিক্ষক নিয়োগ করতে হবে।
২) সমস্ত সরকারি দফতরের নাম বাংলা, ইংরেজির পাশাপাশি অলচিকি হরফে লিখতে হবে।
৩) বীরসিংহে বিদ্যাসাগরের নামে মিউজিয়াম তৈরি করতে হবে।
৪) ক্ষীরপাইতে সিধু-কানহুর আবক্ষ মূর্তি স্থাপন করতে হবে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা এই দাবিগুলি জন্য লড়াই করছেন। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বহুবার আশ্বাস মিলেছে কিন্তু বাস্তবে তা কিছু হয়নি। তাই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এই বিক্ষোভকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে জেলায়।

আরো পড়ুন-দেশের প্রথম চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...