Thursday, May 14, 2026

বর্ষশেষে ছুটি কাটাতে মিলানে রাহুল, খোঁচা জারি বিজেপির

Date:

Share post:

দেশের প্রাচীনতম জাতীয় রাজনৈতিক দল কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী (foundation day of congress) আজ। আর ঠিক সেই সময়েই ইতালির মিলানে (milan) রওনা হলেন কংগ্রেস (congress) নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। দলের সভাপতিত্বে যাঁর ফেরা নিয়ে দফায় দফায় দাবি, আলোচনা চলছে সেই তিনিই থাকলেন না প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। রাহুলের রাজনৈতিক দায়িত্ববোধ ও সময়জ্ঞান নিয়ে ফের খোঁচা দিয়েছে বিজেপি (bjp)। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা দলের প্রবীণ নেতা শিবরাজ সিং চৌহান কটাক্ষ করে বললেন, রাহুল যে কত বড় নেতা, আবার তার প্রমাণ পাওয়া গেল। তাঁর দল এখানে ১৩৬ তম জন্মবার্ষিকী পালন করে সাংগঠনিক কর্তব্যের কথা শোনাচ্ছে, আর এমন গুরুত্বপূর্ণ সময়ে রাহুল হাওয়া! তিনি ইতালিতে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন।

আরও পড়ুন:কয়লা পাচারকাণ্ড: দুবাই থেকে সিবিআই-কে মেইল লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর, কিন্তু কেন?

এদিনই কাতার এয়ারওয়েজের বিমানে রাহুল গান্ধী মিলানের উদ্দেশে রওনা হন বলে সূত্রের খবর। মিলানেই থাকেন রাহুলের দিদিমা অর্থাৎ সোনিয়া গান্ধীর মা। তাঁর সঙ্গে বর্ষশেষ কাটাবেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। কংগ্রেসের রাহুল ঘনিষ্ঠ নেতারা বোঝাচ্ছেন, পরিবারের জন্য সময় দিতে ব্যক্তিগত বিদেশ সফরে অন্যায় নেই, কিন্তু দলের অন্দরেই অস্বস্তি চাপা থাকছে না। রাহুল কতটা ভরসাযোগ্য সে প্রশ্ন তুলে দিচ্ছেন তিনি নিজেই। এদিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে রাহুলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেননি। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সোনিয়া গান্ধীও। শেষ পর্যন্ত দলের পতাকা উত্তোলন করেন প্রবীণ নেতা এ কে অ্যান্টনি।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...