Sunday, April 12, 2026

সারদা তদন্তে রাজীবকে সহযোগিতা করতে বলেছে রাজ্য, জানালেন সুব্রত মুখোপাধ্যায়

Date:

Share post:

সারদাকাণ্ডের(Sarada scam) তদন্তে নেমে গত সপ্তাহে রাজীব কুমারকে(Rajeev Kumar) হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিল সিবিআই(CBI)। যদিও আদালত ছুটি থাকার জেরে এই মামলার শুনানি আটকে রয়েছে। এরই মাঝে রাজীব কুমার ইস্যুতে সাংবাদিক বৈঠক করে উল্লেখযোগ্য মন্তব্য করলেন রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee)। জানিয়ে দিলেন, সারদা মামলার তদন্তে সিবিআইয়ের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে।

আরও পড়ুন : Saradha: সব নাম আসুক: দিলীপ; আশ্রয় দেবেন না: কুণাল

দীর্ঘদিন ধরেই সারদা মামলার তদন্তে সিবিআইয়ের নজরে রয়েছেন রাজীব কুমার। তবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের একজন উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নতুন করে এই তৎপরতা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার নজরেই দেখছে তৃণমূল। সে প্রসঙ্গেই সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সুব্রত মুখোপাধ্যায় জানান, ‘ভোটের আগে কোনও কোনও সময় সিবিআই সক্রিয় হয়। তবে রাজীব কুমার বরাবরই তদন্তে সহযোগিতা করে আসছেন।’

পাশাপাশি তিনি আরও জানান, ‘রাজীব কুমার যেহেতু রাজ্য সরকারের একজন আমলা সেহেতু সিবিআইকে তদন্তে সমস্ত রকম সহযোগিতা করার জন্য জানানো হয়েছে সরকারের তরফে। সব সময় সিবিআইকে পূর্ণ সহযোগিতাও করে আসছেন তিনি। এখনও হয়তো সিবিআই সন্তুষ্ট হয়নি। তাই তাঁকে হেফাজতে পেতে চাইছে। এটা এখন সিবিআই ও রাজীব কুমারের ব্যাপার।’

Related articles

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...