Tuesday, June 23, 2026

শহরের পাঁচতারা হোটেলে বিজেপির শীর্ষ বৈঠক, সেখানে জিতেন্দ্র তিওয়ারিও

Date:

Share post:

কাকতালীয় ? না’কি পূর্ব পরিকল্পিত ?

কলকাতায় বাইপাসের ধারের এক হোটেলে যখন রাজ্য বিজেপির বৈঠক চলছে, তখন সেই হোটেলেই দেখা গেলো আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি’কে (Jitendra Tewari)৷ এই ঘটনাকে ঘিরে ফের তুঙ্গে উঠল রাজনৈতিক জল্পনা।

একুশের ভোটে প্রার্থী বাছাই নিয়ে সোমবার রাতে বৈঠকে বসেছিলেন বঙ্গ-বিজেপির ( BJP WB) নেতারা ওই হোটেলে৷ বৈঠকে উপস্থিতি ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ ( Dilip Ghosh, Mukul Roy) বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওই হোটেলেই বৈঠকের ফাঁকে দলীয় সাংসদ শান্তনু ঠাকুরের (Santanu Thakur) সঙ্গেও বৈঠক সারেন দিলীপ ঘোষ।

ওদিকে, সেই একই সময়ে একই হোটেলে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। বিজেপির দলীয় বৈঠক যেখানে হচ্ছে,সেখানে জিতেন্দ্র কেন? এই নিয়েই জল্পনা শুরু হয়েছে৷ জিতেন্দ্র তিওয়ারি ঘটনা স্বীকার করে বলেছেন, “কয়েকদিন ধরে টেনশন গিয়েছে। তাই মেয়ে-স্ত্রীকে নিয়ে খেতে এসেছিলাম। বিজেপির বৈঠক নিয়ে কিছু জানি না। এনিয়ে কিছু বলার নেই”৷
অন্যদিকে, এ বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন, “জিতেন্দ্র তিওয়ারি দলেরই কেউ নয়, ওকে ডাকব কেন?”

আরও পড়ুন : আজ বোলপুরে মমতার মেগা রোড শো, রেকর্ড জমায়েতের দাবি তৃণমূলের

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...