Thursday, May 7, 2026

নন্দীগ্রামে পা রেখেই নিজেকে “হিন্দু ব্রাহ্মণ” বলে জাহির করলেন শুভেন্দু

Date:

Share post:

তৃণমূল (TMC) ত্যাগের আগে শুভেন্দু ধর্মনিরপেক্ষ, সর্বধর্ম সমন্বয় ইত্যাদি কথাগুলি বলতেন, বিজেপিতে (BJP) যোগদানের পর সেই শুভেন্দুর মুখে ধর্মের কথা! দল বদলের পর গেরুয়া শিবিরে যোগদানের পর এই প্রথমবার বিজেপি নেতা হিসেবে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের (Nandigram) মাটিতে পা রাখলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। এবং সেখানে গিয়ে নিজেকে হিন্দু (Hindu) ব্রাহ্মণ বলে জাহির করলেন নব্য বিজেপি নেতা। তাঁর কথায়, “আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি আস্থা পালন করি। আবার যখন জনপ্রতিনিধি। তখন সেই দায়িত্বও সমানভাবে পালন করি।” নন্দীগ্রামের রোড শো থেকে স্পষ্ট বার্তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদিও শুভেন্দুর এদিনের এই কর্মসূচি ছিল অরাজনৈতিক।

আজ, মঙ্গলবার নন্দীগ্রামে (Nandigram) টেঙ্গুয়া থেকে নন্দীগ্রামবাজার পর্যন্ত পদযাত্রা করে তিনি যান জানকীনাথ মন্দিরে। শুভেন্দুর নন্দীগ্রামের পদযাত্রাতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় থেকে বাড়তি অক্সিজেন নিয়ে শুভেন্দু বলেন, “মন্ত্রিত্ব, বিধায়ক পদ, দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে এসেছি, মানুষ বরণ করেছে। বিধায়ক পদ ছাড়ার পর এসেছি, মানুষ বরণ করেছে। আমি বলতে চাই, আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি আস্থা পালন করি। আবার যখন জনপ্রতিনিধি। তখন সেই দায়িত্বও সমানভাবে পালন করি।”

যদিও বিজেপিতে যোগদানের পর নিজেকে হিন্দু ব্রাহ্মণ বলে জাহির করার মধ্যে রাজনৈতিক মহলের একাংশ বিষয়টিকে শুভেন্দুর ধর্মীয় রাজনীতির বার্তা বলে মনে করছেন। সংশ্লিষ্ট মহলের দাবি, সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের ধর্মীয় মেরুকরণ করতে চান শুভেন্দু। যেখান তিনি রাজনৈতিক সমীকরণ-এর জল মাপার চেষ্টা করছেন। এবং
তৃণমূল ছাড়ার পর নন্দীগ্রাম তাঁর জন্য সুবিধাজনক আসন কিনা সেটাও দেখে নিতে চাইছেন শুভেন্দু।

আরও পড়ুন:করোনার অতি সংক্রামক স্ট্রেন মিলল ৬ ভারতীয়র শরীরে

 

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...