Saturday, March 14, 2026

ফের বৈঠকের দিন বদল, দাবি না মানলে অনশনের হুমকি আন্না হাজারের

Date:

Share post:

পিছিয়ে গেল কৃষক-কেন্দ্র(Farmer- Central meeting) বৈঠক। ২৯ এর বদলে ৩০ ডিসেম্বর বৈঠকে বসছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং আন্দোলনকারী কৃষক সংগঠনের নেতারা। ঠিক কী কারণে বৈঠকের দিন পিছিয়ে গেল তা স্পষ্ট নয় । তবে কেন্দ্রের অনুরোধে দিনবদলের বৈঠকের দিন বদলে সায় দিয়েছে কৃষক প্রতিনিধিরা। তবে কৃষকদের আরজি না মানা হলে আমরণ অনশনের হুমকি(hunger strike) দিয়েছেন আন্না হাজারে(Anna hazare)।

কৃষি আইন (Farmers law)প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। কেন্দ্রের আরজি মেনে ২৯ ডিসেম্বর বৈঠকে বসতে চেয়ে চিঠি দিয়েছিল কৃষক সংগঠন। সেই চিঠির পাল্টা কেন্দ্র জানায় ৩০ ডিসেম্বর বৈঠকে বসতে চায় তারা । কেন্দ্রের অনুরোধে রাজি হয়েছে কৃষক সংগঠন।

সংযুক্ত কিষান মোর্চার সদস্য অভিমন্যু কোহার জানিয়েছেন, কেন্দ্রের প্রস্তাবিত দিনে কৃষকরা বৈঠকে বসতে রাজি। কিন্তু কৃষকরা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড়।

এদিকে কৃষকদের দাবি না মানা হলে আমরণ অনশন করবেন বলে হুমকি দিয়েছেন আন্না হাজারে। তিনি বলেছেন জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দেখবেন। যদি কৃষক-কেন্দ্র বৈঠক ব্যর্থ হয় তাহলে তিনি অনশন শুরু করবেন।

আরও পড়ুন – জিও-র ১৫০০ মোবাইল টাওয়ার ভাঙচুর কৃষকদের, পঞ্জাবে ব্যাহত পরিষেবা

গতকাল অর্থাৎ সোমবার কৃষক আন্দোলন এক মাসে পা দিল। ছয় দফা বৈঠকের পরেও কোন সমাধান সূত্র বেরোয়নি। কেন্দ্র-কৃষক দুপক্ষই নিজেদের দাবিতে অনড়। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা কৃষকদের দাবি মেনে এই পরিবর্তনে রাজি। আইন প্রত্যাহার সম্ভব নয় ‌। উল্টোদিকে কৃষক সংগঠনের দাবি আইন সংশোধন নয়, প্রত্যাহার করতে হবে। সপ্তম দফা বৈঠকে সমাধান সূত্র মেলে কিনা সেটাই দেখার । আর তা নাহলে আন্না হাজারের অনশনের হুমকি।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...