Friday, May 15, 2026

রাজ্যপালের লক্ষ্মণরেখা মানা উচিত, ধনকড়কে তোপ সুজনের

Date:

Share post:

রাজ্যপালের (governor) উচিত নিজের এক্তিয়ার ও লক্ষণরেখা মেনে কাজ করা। বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের (jagdeep dhankar) সাম্প্রতিক কাজকর্ম প্রসঙ্গে বললেন সিপিএম (cpm) নেতা সুজন চক্রবর্তী (sujan chakraborty)। পাশাপাশি তিনি কটাক্ষ করেন তৃণমূলের ভূমিকারও। বলেন, রাজ্যপালের পদ খুব গুরুত্বপূর্ণ বলে একসময় মনে করত তৃণমূল। রাজ্যপালকে তারা খুব মেনেও চলত। যখন তৃণমূল রাজ্যের বিরোধী শক্তি ছিল তখন নিজেদের মঞ্চে রাজ্যপালকে নিয়ে গিয়েছিল। কিন্তু আমরা মনে করি রাজ্যপালের কোনও প্রয়োজনীয়তা নেই। তবে যেহেতু সংবিধানসম্মত আলংকারিক পদ, তাই অযথা বিরোধিতা করা উচিত নয়। তবে রাজ্যপালের উচিত এক্তিয়ার বহির্ভুত কাজ না করা। তাঁর নিজের লক্ষ্মণরেখা মেনে উচিত উচিত। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আরও বলেন, মানুষের জীবনে বহু সমস্যা আছে। বেকারত্ব বাড়ছে। এইসব ইস্যুতে কথা বলা উচিত। রাজ্যপাল-মুখ্যমন্ত্রী তরজা সাধারণ মানুষকে তাদের ইস্যুগুলো থেকে দূরে রাখা ছাড়া কিছু নয়। প্রসঙ্গত, এদিন বেহালার চন্ডি মন্দিরে পুজো দিতে গিয়ে রাজ্যপাল যথারীতি তির্যক ভঙ্গিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণ শানান।‍ সাংবিধানিক পদে বসে প্রায় রাজনৈতিক নেতার কায়দায় রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে তিনি প্রতিদিন যেভাবে আক্রমণ করছেন তাতে ধনকড়ের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমানসে প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন- হিন্দু তাস খেলে বিস্ফোরক দিলীপ, বিজয়া দশমীতেও অস্ত্র হাতে মিছিল করুন

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...