Sunday, June 14, 2026

মঞ্চে উঠেও গেরুয়া শিবিরে যোগ দিলেন না তৃণমূলত্যাগী কৃষ্ণেন্দু

Date:

Share post:

সকালেই তৃণমূল (TMC) দলের বিরুদ্ধে ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Benarjee) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছেড়েছিলেন। একবার ডানকুনি (Dancuni) পুরসভার তৃণমূলের হয়ে ১৫ নম্বর ওয়ার্ডে জয়ী প্রার্থী কৃষ্ণেন্দু মিত্র (Krisnendu Mitra)। নির্দল হয়ে জিতে সমর্থন করেছিলেন তৃণমূলকে। ডানকুনিতে বরাবর স্থানীয়দের কাছের মানুষ বলে পরিচিত কৃষ্ণেন্দু মিত্র। তৃণমূল ছেড়ে কয়েকশো মানুষকে নিয়ে ডানকুনিতে বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh) সভায় যোগ দিতে গিয়েও অপমানিত হয়ে বিজেপি (BJP) দলে যোগদান করলেন না তিনি। যোগদান না করার কারণ হিসেবে জানান তিনি আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে কোনও দল করতে পারবেন না।

কৃষ্ণেন্দু মিত্র আরও জানান, তার এদিন যোগ দেওয়ার আগে তিনি কেন যোগ দিচ্ছেন সেই বিষয়ে মঞ্চে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু বিজেপি সেই কথা না রেখে তাঁকে শুধু যোগদান করাতে চেয়েছিল। তাই আত্মসম্মান বিক্রি করে তিনি আর বিজেপি দলে যোগ দিতে পারবেন না। আগামী দিনে আর কোনো রাজনীতি করবেন না বলেও জানিয়ে দেন। তবে রাজ্যে হয়তো এই প্রথম এমন বিরল ঘটনা ঘটল যে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিজেপি দলে যোগ দিতে গিয়েও অপমানিত হয়ে যোগ না দিয়ে ফিরে গেলেন ডানকুনির হেভিওয়েট নেতা কৃষ্ণেন্দু মিত্র। বিজেপি সূত্রে খবর, এরপরে দিলীপ ঘোষ কৃষ্ণেন্দুর সঙ্গে কথা বললেও চিঁড়ে ভেজেনি।

আরও পড়ুন:নন্দীগ্রামে মুখোমুখি ‘মা’-‘কুপুত্র’! জল্পনা রাজ্য রাজনীতিতে

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...