Wednesday, May 6, 2026

চিকিৎসায় গাফিলতিতে রোগিণীর মৃত্যু, ভাঙচুর কোচবিহার মেডিকেলে, লাঠিচার্জ

Date:

Share post:

চিকিৎসায় গাফিলতিতে(Wrong treatment) রোগিণীর মৃত্যুর(Patient Death) অভিযোগে কোচবিহার এম জে এন হাসপাতাল(coochbehar mjn Hospital) ও মেডিকেল কলেজে ভাঙচুর করার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। মাতৃমা বিভাগের আসবাব ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার শিশুকন্যার জন্ম দেন শুটকাবাড়ির বাসিন্দা খাদিজা বিবি। এর পরেই তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন৷ প্রচন্ড মাথা যন্ত্রণাতে কাতর হওয়ার জেরে আরও বেশি অসুস্থ হয়ে যান তিনি।

আরও পড়ুন:মণীশ শুক্লা হত্যাকাণ্ডের চার্জশিট পেশ সিআইডি’র, অভিযুক্তের তালিকায় ১০

মৃতার মা মিলি বিবি বলেছেন, মেয়ে অসুস্থ হওয়া সত্বেও চিকিৎসকরা কেউ আসেননি। চিকিৎসায় গাফিলতির জন্যই মেয়ের মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। কোচবিহারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে রোগীর পরিবারের বিরুদ্ধে৷ পরিবারের বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ৷ বিক্ষোভ সামাল দিতে গিয়ে মাতৃমার সামনে লাঠিচার্জ করা হয়।

Advt

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...