Friday, May 15, 2026

‘ওদের দুর্নীতির সব তথ্য আছে,ভোট প্রচারে প্রকাশ করবো’, মহিষাদলে হুঙ্কার শুভেন্দুর

Date:

Share post:

“আমার কাছে ওদের দুর্নীতির সব তথ্য আছে, ভোটের প্রচারে সব এক এক করে প্রকাশ করবো”৷

শনিবার মহিষাদল বিধানসভা এলাকার দ্বারিবেরিয়াতে বিজেপির এক জনসভা ও যোগদান মেলার তৃণমূলের উদ্দেশ্যে এই হুমকিই দিয়েছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikary)৷ তিনি বলেছেন, “একদিন ঘুরে ঘুরে আমার পুরোনো দলকে এই হলদিয়াতে প্রতিষ্ঠিত করেছি৷ আর এবার বিজেপিতে যোগ দিয়ে ওই দলটিকে হলদি নদীতে ফেলবো”৷ শুভেন্দু এদিন বলেন, “হলদিয়ার দুটো আসন আছে৷ আমি হলদিয়ার ভোটার৷ এখানে ভোট আমি করিয়ে নেবো৷ আমার উপর ভরসা রাখুন৷” এদিনের সভামঞ্চে শুভেন্দুর পাশেই ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo), সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক তাপসী মণ্ডল, অশোক দিন্দা৷

এদিন ফের তৃণমূলে ভাঙন ঘটেছে৷ এই যোগদান মেলায় জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়ের প্রধান, ব্লক সভাপতি সহ এদিন প্রায় ১৫০ জন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন৷ শুভেন্দু এবং বাবুলের হাত ধরেই তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখালেন৷ এদিনের সভামঞ্চে ফের শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “বিধানসভা ভোটে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে মোট ৩৫ আসনের ৩৫টিতেই বিজেপি বিপুল ব্যবধানে জয়ী হবে৷”

বাংলার রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের শুভেন্দু- অনুগামীরা একে একে
হাতে তুলে নিচ্ছেন পদ্মফুল৷ ওই জেলায় যেভাবে বিজেপিতে যোগদানের হিড়িকে লেগেছে, তাতে কপালের ভাঁজ চওড়া হচ্ছে ঘাসফুল শিবিরের।
প্রসঙ্গত, শুক্রবারই অধিকারী পরিবারে দ্বিতীয় পদ্মফুলটি ফুটেছে। কাঁথির সভায় দাদা শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন ভাই সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই দলবদল করে বিজেপিতে যোগ দেন কাঁথি পুরসভার ১৫ জন বিদায়ী তৃণমূল কাউন্সিলর৷ ঠিক তার পরদিন, শনিবারও ফের নতুন ফাটল দেখা গেলো তৃণমূল শিবিরে৷

আরও পড়ুন:সৌরভের সুস্থতার জন‍্য প্রার্থনা বিরাট, বীরু, ঋদ্ধিমানদের

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...