Saturday, May 16, 2026

সৌরভকে যেন মানসিক চাপ দেওয়া না হয়, হাসপাতালে এসে অশোকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

Date:

Share post:

অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখতে রবিবার সকালে উডল্যান্ডস হাসপাতালে (Woodlands Hospital) শিলিগুড়ির (Siliguri) পুর প্রশাসক তথা মহারাজের (Maharaja) পারিবারিক “বন্ধু” অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। সৌরভের সঙ্গে দেখা করে বেরিয়ে অশোক ভট্টাচার্য বলেন, “সৌরভ ভালো আছে। আমার সঙ্গে অল্প কথা হয়েছে। আমারও স্টেন্ট বসানো হয়েছিল। আমরা সবাই চাই ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ড. দেবী শেঠির (Debi Setty) সঙ্গেও কথা হয়েছে। ওর উপর যেন অহেতুক মানসিক চাপ (Mental Pressure) না দেওয়া হয়। যেভাবেই হোক, সেটা যেন না হয়, দেখতে হবে।” কিন্তু হঠাৎ মানসিক চাপের কথা কেন বললেন অশোক ভট্টাচার্য? কীসের ইঙ্গিত দিতে চাইলেন তিনি? অশোকবাবুর এমন মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

অশোক ভট্টাচার্য আরও বলেন, “আমি প্রথম থেকেই ওকে বলেছি, আমি চাই না যে তুমি রাজনীতির সঙ্গে যুক্ত হও। রাজনীতি তোমাকে কিছু দিতে পারবে না। পরশুদিন রাতেও যখন সৌরভের সঙ্গে কথা হয়েছিল, বলেছিলাম। আজও মনে করিয়ে দিলাম।” এদিন সকাল অশোক ভট্টাচার্য ছাড়াও সৌরভকে দেখতে উডল্যান্ডসে যান দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehashish Ganguly)।

হাসপাতাল সূত্রে খবর, সকালেই সৌরভের ইসিজি (ECG) হয়েছে। রিপোর্ট নর্মাল। সকালে চিনি ছাড়া দুধ চা খেয়েছেন সৌরভ। সঙ্গে ছানা, টোস্ট, কর্নফ্লেক্স দিয়ে ব্রেকফাস্ট করেছেন মহারাজ।

আরও পড়ুন-আমারও হার্ট অ্যাটাক? জ্ঞান ফেরার পর বিস্ময় প্রকাশ করেছিলেন সৌরভ

Advt

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...