Saturday, May 16, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সুড়ঙ্গের সন্ধান

Date:

Share post:

ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও ২০০ মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারতের পুলিশ। আসামের করিমগঞ্জের যে এলাকায় এই সুড়ঙ্গটি পাওয়ার কথা জানিয়েছে ভারতের পুলিশ, তার অন্যপাশেই বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা।

খবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত রবিবার আসামের করিমগঞ্জে একটি গ্রামের একজন বাসিন্দাকে অপহরণ করা হয়। পরে তার বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যে নম্বর থেকে ফোন করা হয়, সেটি বাংলাদেশের নম্বর ছিল বলে জানিয়েছে ভারতের পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করে একজন ব্যক্তিকে আটক করে পুলিশ। এর মধ্যেই অপহৃত ওই ব্যক্তি মুক্তি পেয়ে এসে সুড়ঙ্গের বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ গিয়ে সুড়ঙ্গটি শনাক্ত করে। ভারতের পুলিশ বলছে, সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়ার জন্য তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে জানিয়েছে। তারা এখন সেটি বন্ধ করার কাজ করছে। প্রতিবেদনে আরও বলা হয়, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে কোনো সুড়ঙ্গের অস্তিত্ব আছে বলে তারা শোনেননি।

আরও পড়ুন- মুকুল ঘনিষ্ঠ বিজেপির যুবনেতা কলকাতা জোন কমিটিতে, তাতেই নাকি গোঁসা বৈশাখীর!

Advt

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...